ভিলেজ প্লাটফর্ম স্থানান্তর দাবী তাহিরপুরের মাড়ালা এলাকাবাসীর
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

ভিলেজ প্লাটফর্ম স্থানান্তর দাবী তাহিরপুরের মাড়ালা এলাকাবাসীর

আমিনুল হক

প্রকাশিত: ১১/০১/২০২৬ ০৬:৫৭:০৬ অপরাহ্ন

ভিলেজ প্লাটফর্ম স্থানান্তর দাবী তাহিরপুরের মাড়ালা এলাকাবাসীর

সংগৃহিত


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাড়ালা গ্রামের দক্ষিণে সরকারিভাবে ভিলেজ প্লাটফর্ম (খলা) নির্মাণকাজ বন্ধ করে একই দাগের উত্তর পাশে নির্মাণের দাবি জানিয়েছেন মাড়ালা গ্রামবাসী। মাড়ালা  গ্রামবাসীর দীর্ঘদিনের দাবী ভিলেজ প্লাটফর্ম যাহাতে গ্রামের উত্তর পাশে হয়। গ্রামের প্রবীণ ব্যক্তি মফিজুল ইসলাম এরসাথে কথা বলে জানা যায়,  যে  গ্রামের  মানুষের স্বার্থে উত্তর পাশে এই প্লাটফর্ম করতে হবে।তানভির হাসান বাবলু জানান,গ্রামের দক্ষিণে যে ভিলেজ প্লাটফর্ম নির্মিত হচ্ছে নিঃসন্দেহে ভালো উদ্যোগ। আমাদের গ্রামবাসীর উপকারে আসবে অবশ্যই। কিন্তু গ্রামবাসীর সাথে পরামর্শ না করে এই ভিলেজ প্লাটফর্ম দক্ষিণে নির্মাণ করার কারণে কোন উপকারে আসবে না। এতে গ্রামের লোকজনের অসুবিধা সৃষ্টি হবে। এই ভিলেজ প্লাটফর্ম দক্ষিণে নির্মিত হলে গরু-বাছুর চলাচলে সমস্যা হবে, বৈশাখ মাসে বুরো ফসলের ধান গোলায় তুলতে চরম দুর্ভোগ পোহাতে হবে। 

মাওলানা সাইদুল ইসলাম জানান, গত ২৩ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবর, ৬ জানুয়ারি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী  বরাবর এবং তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ভিলেজ প্লাটফর্ম স্থানান্তরের দাবি জানিয়ে গ্রামবাসীর পক্ষে

একটি আবেদন দেওয়া হয়েছে। তারপরও কোন উদ্যোগ নেওয়া হয় নি।দক্ষিণে ভিলেজ প্লাটফর্ম নির্মিত হলে গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটিও বন্ধ হয়ে যাবে।বক্তারা বলেন, গ্রামবাসীর সুবিধার কথা বিবেচনা করে এই ভিলেজ প্লাটফর্ম দক্ষিণ থেকে সরিয়ে উত্তর দিকে মাত্র তিন থেকে চারশ ফুট দূরে নির্মাণ করার দাবী গ্রামবাসীর।  

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক