সিলেটে মাকে হত্যাসহ পৃথক ৪ মামলায় ১ জনের মৃত্যুদন্ড, ২ জনের যাবজ্জীবন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

সিলেটে মাকে হত্যাসহ পৃথক ৪ মামলায় ১ জনের মৃত্যুদন্ড, ২ জনের যাবজ্জীবন

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৩ ০৯:০৬:৪৯ পূর্বাহ্ন

সিলেটে মাকে হত্যাসহ পৃথক ৪ মামলায় ১ জনের মৃত্যুদন্ড, ২ জনের যাবজ্জীবন

প্রতিকী ছবি


জৈন্তাপুরে মাকে হত্যায় ছেলেকে যাবজ্জীবন 

সিলেটের জৈন্তাপুরে মাকে হত্যার দায়ে আবুল হাসনাত (৩০) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ের আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (৩০ অক্টোবর) সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী উভয় রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।  দণ্ডপ্রাপ্তরা আবুল হাসনাত সিলেটের জৈন্তাপুর উপজেলার উত্তর মহাইল গ্রামের মৃত তজমুল আলীর ছেলে। মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, তিন বোনের বিয়ের পর অসুস্থ বাবা-মাকে নিয়ে বসবাস করছিলেন আবুল হাসনাত। দুই বছর ধরে বেকার স্ত্রী সন্তান নিয়ে দিনাতিপাত করছিলেন। এ অবস্থায় বাবা-মায়ের স্থাবর-অস্থাবর সম্পদ জোর করে দখল নিতে সব সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতেন। যে কারণে তাকে ছেলে স্ত্রীও শ্বশুরালয়ে চলে যান। এ অবস্থায় ব্যবসা করতে বাবা-মাকে টাকা পয়সার জন্য চাপ দেন। কিন্তু মা আইনব বিবি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অশ্লীল গালিগালাজ করে মাকে বাড়ি থেকে বের করে দিতে চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ২৩ জানুয়ারি সকাল সাড়ে ৮টায় মাকে জমি বিক্রি করে ৫০ হাজার টাকা দিতে বলেন হাসনাত। ছেলের কথায় রাজি না হওয়ায় লোহার এঙ্গেল দিয়ে উপর্যুপরি আইনব বিবির মাথায় আঘাত করে ছেলে আবুল হাসনাত। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  এ ঘটনায় নিহতের মোছাম্মৎ মোস্তফা বেগম বাদী হয়ে একমাত্র ভাইকে অভিযুক্ত করে জৈন্তাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) পার্থ রঞ্জন চক্রবর্তী তদন্ত শেষে ওই বছরের ৩১ মে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র (নং-৮৯/২২) দাখিল করেন আদালতে। পরবর্তীতে ৩ জুলাই আসামির বিরুদ্ধে আদালত অভিযোগ আমলে নিয়ে পরবর্তী মাসের ৭ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। দীর্ঘ শুনানিতে ১৬ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আবুল হাসনাতকে মাকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন এবং আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. শহীদুল্লাহ।  

কানাইঘাটে নিজাম হত্যা মামলায় যাবজ্জীবন

সিলেটের কানাইঘাটে নিজাম উদ্দিন হত্যা মামলায় রুহেল মিয়া ওরফে রুকেল (৩১) নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সেই সঙ্গে রায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর ধারায় আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩০ অক্টোবর)সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০২২ সালের ১৩ জুলাই সকালে কানাইঘাটে সুরমার পাড়ে খালাইউরা নামক স্থান থেকে নিজাম উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। নিজাম উদ্দিন স্থানীয় রাজাগঞ্জ বাজারে চানা-পিয়াজুর ব্যবসা করতেন। ওই বছরের ১৪ জুলাই নিহতের ভাই এনাম উদ্দিন বাদি হয়ে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এতে বলা হয় ২০২২ সালের ১২ জুলাই রাত ৯টা থেকে ১৩ জুলাই রাত ৮টার মধ্যে যেকোনো সময় তাকে হত্যা করা হতে পারে। মামলার তদন্তকারী কর্মকর্তা কানাইঘাট থানার উপ পরিদর্শক (এসআই) দেবাশীষ শর্ম্মা তদন্তপূর্বক রুহেল মিয়া ওরফে রুকেলের (৩১) বিরুদ্ধে ওই বছরের ২৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র (নং-২৪০/২২) দাখিল করেন। অভিযুক্ত রুকেল আদালতে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে বলেন, নিজাম উদ্দিন তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়েছিল। সেই ক্রোধ থেকে স্ত্রীকে দিয়ে প্রলোভন দেখিয়ে নিজাম উদ্দিনকে বাড়িতে নেন রুকেল। সেখানে মাথায় মুগুর দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যার পর সঙ্গে থাকা ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে নেন। মামলাটি আদালতে বিচারের জন্য দায়রা ৩৪৫/২৩ মূলে রেকর্ড করে ২০২৩ সালের ২ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকার্য শুরু হয়। মামলায় ২৪ সাক্ষির মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নিজাম উদ্দিন এবং আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জ্যোৎসা ইসলাম।

অধ্যক্ষ শায়খুল ইসলাম হত্যা মামলায় মৃত্যুদন্ড

সিলেটের ওসমানীনগরের চাঞ্চল্যকর শেখ ফাজিলাতুন্নেছা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শায়খুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি লুৎফুর রহমানকে মৃত্যুদন্ড প্রদান করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন সিলেট প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি লুৎফুর রহমান দক্ষিণ সুরমা উপজেলার ফরিদপুর গ্রামের তাহির আলীর ছেলে এবং ফজিলাতুন্নেছা মাদ্রাসার বাংলা বিষয়ের প্রভাষক। আদালত সূত্র জানায়, ২০১৯ খ্রিষ্টাব্দের ১৪ ফেব্রুয়ারি সকালে শায়খুল ইসলাম মোটরসাইকেল যোগে মাদ্রাসায় যাচ্ছিলেন। ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা সড়কের মুখ এলাকায় পৌছলে পেছন দিক থেকে একটি প্রাইভেট কার মোটরসাইকেলসহ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযোগ উঠে একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক লুৎফুর রহমান পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে তাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে লুৎফুর রহমানকে প্রধান আসামি করে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ শুনানী শেষে সোমবার রায় ঘোষণা করেন আদালত। রায়ে মামলার প্রধান আসামি লুৎফুর রহমানকে মৃত্যুদন্ড প্রদান করা হয়।

মাদক মামলায় ১৪ বছরের কারাদন্ড 

সিলেটে মাদক মামলায় আপ্তাব উদ্দিন (২৮) নামে এক আসামির ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সোমবার সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আপ্তাব উদ্দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপার গ্রামের জমসিদ আলীর ছেলে। মামলার অপর দুই আসামি আমিনুল ইসলাম ওরফে আমিন ও পলাতক থাকা বিল্লালকে বেকসুর খালাস দেয়া হয়। আদালত সূত্র জানায়, ২০২২ সালের ৫ জুন র‍্যাবের অভিযানে গোয়াইনঘাটের পীরেরবাজার থেকে ভারতীয় ১৯৭ বোতল ফেনসিডিলসহ আপ্তাব উদ্দিনকে আটক করে র‍্যাব। এ সময় অপর দুই অভিযুক্ত পালিয়ে যান। এ ঘটনায় র‍্যাব-এর ডিএডি আতাউর রহমান গোয়াইনঘাট থানায় মাদক আইনে মামলা করেন। তদন্তকালে আমিনুল ইসলাম আমিন ও বিল্লালের সংশ্লিষ্টতা পান তদন্তকারী কর্মকর্তা। ২০২২ সালের ২৬ জুলাই আসামিদের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র (নং-১৮১) আদালতে দাখিল করা হয়। একই বছরের ৩০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১৩ জন সাক্ষির মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন। 

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী