জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের ১৯তম বৃত্তি বিতরণ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের ১৯তম বৃত্তি বিতরণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০১/২০২৬ ১১:৪৪:১৯ অপরাহ্ন

জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের ১৯তম বৃত্তি বিতরণ

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট’র ১৯তম মেধাবৃত্তি বিতরণ করা হয়েছে।  রোববার (১১ জানুয়ারি)  সকাল ১১টায় সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসা কনফারেন্স হলে বৃত্তি বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ফরিদ আহমদ বলেছেন, সৈয়দ হুমায়ুন কবীর ফুজেল এ ট্রাষ্ট গঠন করে ধারাবাহিকভাবে বৃত্তি বিতরণ করে আসছেন।

বৃত্তি, অনুদান কিংবা পুরস্কার এটা একটি ঋন; বৃত্তি গ্রহনের মধ্যদিয়ে তোমরা ঋনী হয়ে গেলা। এই ঋন তোমাদের শোধ করতে হবে। তিনি বলেন, ভবিষ্যতে যত প্রতিযোগীতামূলক পরীক্ষা আসবে সকল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ন হয়ে সমাজে ও রাস্ট্রে প্রতিষ্ঠিত হয়ে এই ঋন শোধ করতে পারবে। তিনি এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধা যাছাই করে বৃত্তি প্রদান করায় হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সৈয়দ হুমায়ুন কবির ফুজেলকে অভিনন্দন জানান। হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও পরিচালক সৈয়দ হুমায়ুন কবীর ফুজেল এর সভাপতিত্বে ও সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসা প্রভাষক মাওলানা নিজাম উদ্দিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের সদস্য সচিব সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মুহিবুল ইসলাম।

বক্তব্য রাখেন হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মঈনুল ইসলাম পারভেজ, সৈয়দপুর টাইটেল মাদরাসার শিক্ষা সচিব মাওলানা সৈয়দ মছরুর আহমদ ক্বাসেমী, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারন সম্পাদক কবি ও গবেষক সৈয়দ মমিন আহমদ মবনু, হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতার ছেলে ডাক্তার হাফিজ সৈয়দ ফুয়াদ কবীর, অভিভাবকদের পক্ষে এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোস্তফা রফিকুল ইসলাম, মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী সৈয়দ উবায়দুর রহমান সোহাগ, ষড়পল্লী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মেহরাব হোসেন, আবু বক্কর সিদ্দিক (রাঃ) দাখিল মাদরাসাার শিক্ষার্থী তানিশা বেগম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মনোয়ার হোসেন, নাতে রাসুল পাঠ করেন আবিদ আহমদ। মোট ৩৯ জন বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩ স্থরে ১ম স্থান অধিকারীদের ক্রেস্ট, নগদ অর্থ ও সনদসহ - মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১৫ জন, আলীয়া মাদরাসার ১৫ জন এবং কওমী মাদরাসার ৯ জনসহ মোট ৩৯ জনকে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাদরাসা গভর্নিং বডির সদস্য মাওলানা আশফাক আহমদ চৌধুরী।

উল্লেখ্য যে, ২০০৫ সালে সৈয়দপুর ইশানকোনা গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ হুমায়ুন কবীর ফুজেল তার মা হালিমা খাতুনের নামে এ ট্রাস্ট গঠন করে উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করে আসছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক