ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০১/২০২৬ ০৫:৫০:১৬ অপরাহ্ন

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

নিজস্ব


শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে ছাতক উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোমেসি চাকমা উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।

এ সময় বাক প্রতিবন্ধী, হিজড়া জনগোষ্ঠীর অসহায় সদস্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও শিশু, এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি পৌর শহরের চরেরবন্দ, বৌলা, তাতিকোনা, জাউয়া বাজার বড়কাপন এলাকায় বসবাসরত দরিদ্র শীতার্ত মানুষদের পাশাপাশি হাসনাবাদ এতিমখানা ও ছাতক এতিমখানার শিশুদের মাঝেও কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ কর্মসূচিতে ইউএনও ডিপ্লোমেসি চাকমা বলেন, শীতকালে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষই সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকার ও প্রশাসনের উদ্যোগের পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষদেরও এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, প্রকৃত দুস্থ ও অসহায় মানুষদের সঠিকভাবে শনাক্ত করে সম্মিলিতভাবে সহায়তার আওতায় আনা জরুরি। আশপাশে কোনো সত্যিকারের অসহায় মানুষ চোখে পড়লে প্রশাসনকে অবহিত করার জন্যও তিনি সকলের প্রতি আহ্বান জানান।স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রশাসনের এমন সহানুভূতিশীল কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক