ছয়দিন ধরে ওসমানী হাসপাতালের মর্গে পড়ে আছে বৃদ্ধের মরদেহ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

মিলছে না স্বজনদের খোঁজ

ছয়দিন ধরে ওসমানী হাসপাতালের মর্গে পড়ে আছে বৃদ্ধের মরদেহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১০/২০২৩ ১১:৫৬:৩৮ পূর্বাহ্ন

ছয়দিন ধরে ওসমানী হাসপাতালের মর্গে পড়ে আছে বৃদ্ধের মরদেহ

ছবি: সংগৃহীত


গত ছয়দিন ধরে ৬০ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহে পড়ে আছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালের মর্গে। ছয়দিন ধরে স্বজনদের সন্ধান মেলছে না।

গেল মঙ্গলবার (২৪ অক্টোবর) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জনা যায়, গত ১৩ অক্টোবর চিকিৎসার জন্য ওসমানী মেডিকেলে ভর্তি হন ওই ব্যক্তি, পরে গত ২৪ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মারা যাওয়া ব্যক্তির বয়স অনুমান ৬০ বছর বলে জানিয়েছে পুলিশ। পিবিআই সিলেটের একটি টিম বৃদ্ধের আঙ্গুলের ছাপের মাধ্যমে পরিচয় সনাক্তের চেষ্টা করলেও নাম ঠিকানা ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। স্বজনদের খোঁজ মিলায় বর্তমানে মৃতদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা আছে।

এ অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্তে সাহায্য চেয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। মারা যাওয়া ব্যক্তির স্বজনদের কোতোয়ালী মডেল থানা, এসএমপি, সিলেটে (ডিউটি অফিসার মোবা-০১৩২০-০৬৭৫৭৩, এসআই(নিঃ)/আজিজুল হক, মোবা-০১৭৫৯-৫৭৭৬০২) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী