ছাতকে বাস–পিকআপ সং*ঘর্ষে নি*হত ১
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

ছাতকে বাস–পিকআপ সং*ঘর্ষে নি*হত ১

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ১৭/০১/২০২৬ ১২:১৭:১৯ অপরাহ্ন

ছাতকে বাস–পিকআপ সং*ঘর্ষে নি*হত ১


সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনা পরিবহনের একটি বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন।

নিহত ব্যক্তি পিকআপ ভ্যানের চালক। তার নাম রাকিব। তিনি যশোর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার বুরাইগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। সংঘর্ষে এনা পরিবহনের বাসটি সড়কের পাশের একটি ছোট খালে পড়ে যায় এবং পিকআপ ভ্যানটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হন।

দুর্ঘটনায় অন্তত ৮ জন বিভিন্নভাবে আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে এনা পরিবহনের চালকও রয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, সকালে ছাতকের গোবিন্দগঞ্জ এলাকার বুরাইগাঁও এলাকায় পিকআপ ভ্যান ও এনা পরিবহনের একটি বাসের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক নিহত হন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক