সিলেট দক্ষিণ সুরমা মহাসড়কে গাছ ফেলে অবরোধ করার চেষ্টা।
সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আজ থেকে টানা তিন দিন দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ, রাজপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল ও জোট এবং জামায়াতে ইসলামী।
সেই প্রেক্ষিতে অবরোধ সফল করার লক্ষ্যে মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীরা।
জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার অতিরবাড়ি নামক এলাকায় অবস্থান নেয়। এসময় তারা সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকে। এতে পুলিশের সাথে অবরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটেছে। এছাড়াও দক্ষিণ সুরমার চন্ডিপুলে একটি বাসে আগুন দেয়ার চেষ্টায় ছিলো অবরোধকারীরা। পুলিশ সতর্ক থাকায় অবরোধকারীরা পালিয়ে যায়। এসময় মিজানুর রহমান ও সাবুল মিয়া নামের দুই বিএনপির কর্মীকে আটক করেছে পুলিশ।
JA




