জগন্নাথপুরে ‘সেভেন সীডস-ইউকে’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ‘সেভেন সীডস-ইউকে’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৬ ০৫:২১:৪৮ অপরাহ্ন

জগন্নাথপুরে ‘সেভেন সীডস-ইউকে’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘দৃষ্টি হোক স্বচ্ছ, জীবন হোক উজ্জ্বল’—এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মানবিক সংস্থা ‘সেভেন সীডস-ইউকে’র সহযোগিতায় এবং শেখ ইদ্রিস মিয়া ও শেখ এনায়েত হাসানের অর্থায়নে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) উপজেলার সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এই চিকিৎসাসেবা প্রদান করা হয়। ক্যাম্পে মোট ৩৫৭ জন রোগীকে চক্ষু বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা করেন। এর মধ্যে ২৩ জন রোগীকে চোখের ছানি ও নেত্রনালী অপারেশনের জন্য শনাক্ত করে ওসমানীনগরের ভার্ড চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ২৯৭ জনকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ এবং ১৮৫ জন রোগীকে চশমা প্রদান করা হয়।পুরো কার্যক্রম তদারকি করেন সংগঠনের ম্যানেজার সাদিকুর রহমান, ভলান্টিয়ার বদরুল ইসলাম এবং শেখ এরশাদুর রহমান। ওসমানীনগর ভার্ড চক্ষু হাসপাতাল থেকে সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার মো. রেজাউল করীমের নেতৃত্বে ১২ জনের একটি বিশেষজ্ঞ টিম দিনব্যাপী চিকিৎসাসেবা পরিচালনা করেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক সংগঠন ‘সেভেন সীডস-ইউকে’ ২০০২ সালে যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি ইয়েমেন, ফিলিস্তিন, সিরিয়া ও তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসা, খাদ্য সহায়তা ও গৃহ নির্মাণ কার্যক্রম চালিয়ে আসছে। বাংলাদেশেও সংস্থাটি আর্তমানবতার সেবায় কাজ করছে। ইতিপূর্বে ছাতকের গোবিন্দগঞ্জ ও গোলাপগঞ্জের চন্দ্রপুরে চক্ষু ক্যাম্প এবং সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অটোরিকশা ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে।সংশ্লিষ্টরা জানান, গত রোববার ইংল্যান্ড থেকে প্রতিনিধি দল দেশে আসার পর এই কার্যক্রম শুরু হয়েছে। তারা দেশে অবস্থানকালে আরও বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করবেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক