ফাইল ছবি
পেশাগত দায়িত্ব পালনকালে সিলেটের দক্ষিণ সুরমায় কনস্টেবরের মিস ফায়ারে আহত হয়েছেন (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় সাতমাইল নামক স্থানে সিলেট-ঢাকা মহাসড়কে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।
তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার আজবাহার আলী শেখ (পিপিএম)।
জানা যায়, দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় সাতমাইল নামক স্থানে সিলেট-ঢাকা মহাসড়কে দায়িত্ব পালনকালে দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনারের ব্যক্তিগত সহকারীর শটগান থেকে অসাবধানতাবশত এ গুলি বের হলে আহত হন (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার আজবাহার আলী শেখ (পিপিএম)বলেন, এটা বড় কিছু নয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি তাঁর দায়িত্ব পালন করছেন।
JA




