সিলেটে অবরোধ : ছাড়ছে না বাস, চলছে ট্রেন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

সিলেটে অবরোধ : ছাড়ছে না বাস, চলছে ট্রেন

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৩ ০২:৫৩:৪৮ পূর্বাহ্ন

সিলেটে অবরোধ : ছাড়ছে না বাস, চলছে ট্রেন

সিলেট থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা ট্রেন


বিএনপি ও জামায়াতের ডাক দিয়েছে টানা তিন দিনের অবরোধ। মঙ্গলবার (৩১ অক্টোবর) অবরোধের প্রথম দিন সিলেট অনেকটা ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।

এখন পর্যন্ত সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়েও যায়নি। তবে ছোট যানবাহন সিএনজিচালিত অটোরিকশা, নিত্যপণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ি সিমীত সংখ্যায় চলাচল করতে দেখা গেছে। এদিকে, দূরপাল্লার বাস বন্ধ থাকায় চাপ বেড়েছে ট্রেনে। সকাল থেকেই সিলেটে শিডিউ সময়ে ছেড়ে গেছে সকল ট্রেন।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, যাত্রী নেই তাই সিলেটে কোনো বাসও চলছে না। তাছাড়া পথে বের হলে গাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, তাই পরিবহণ শ্রমিকরা গাড়ি নিয়ে বের হতে ভয় পাচ্ছেন।

সিলেট রেল স্টেশন মাস্টার মুহাম্মদ নুরুল ইসলাম বলেন, সিলেটে এখন ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে। প্রতিদিনের মতো যথাসময়ে সিলেট ছেড়ে গেছে সকল ট্রেন।তিনি আরও বলেন, বাস কম চলায় আজকে ট্রেনে যাত্রীর চাপ অন্যদিনের তুলনায় একটু বেশি ছিলো। আমাদের সকল কার্জক্রম স্বাভাবিকভাবে চলছে।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী