অবরোধের প্রথম দিনে গোয়াইনঘাটে যান চলাচল স্বাভাবিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

অবরোধের প্রথম দিনে গোয়াইনঘাটে যান চলাচল স্বাভাবিক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩১/১০/২০২৩ ০৩:০৯:৪৪ পূর্বাহ্ন

অবরোধের প্রথম দিনে গোয়াইনঘাটে যান চলাচল স্বাভাবিক

গোয়াইনঘাটে সতর্ক অবস্থানে পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যরা


বিএনপি-জামায়াতসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে। অবরোধের প্রথম দিনে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় যান চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে।

সরেজমিনে ঘুরে ও খোঁজ নিয়ে জানা গেছে, সকাল সাতটা থেকে সালুটিকর গোয়াইনঘাট সড়কে ও গোয়াইনঘাট হতে সারীঘাট এবং আলীরগাঁও ইউনিয়ন থেকে ডৌবাড়ি, ফতেপুর দিয়ে ধোপাগুল পর্যন্ত রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা চলাচল দেখা গেছে। বাস চলাচল ও ব্যক্তিগত গাড়ি কিছুটা কম চলছে।অফিস আদালতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি প্রতিদিনের মতো ছিল এমনকি স্কুল কলেজ মাদ্রাসায় ও ছাত্র-ছাত্রীদের যাতায়াত লক্ষ্য করা গেছে। 

একজন অটো চালকের কাছ থেকে জানা যায় গাড়ীর জন্য গ্যাস নিতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে ও যানজট সমস্যায় পড়তে হচ্ছে। তাই গাড়ির সংখ্যা অন্যান্য দিনের চাইতে অনেকটা কম।আরো জানা যায় শহরে যাতায়াতের জন্য যাদের প্রয়োজন সেইসব যাত্রীগণ আজ বাহিরে হচ্ছেন না। তাই স্থানীয় যাত্রীদের নিয়ে যানবাহন চলাচল করছে যার জন্য অন্যান্য দিনের চাইতে রাস্তায় যাত্রী সংখ্যা তুলনামূলক কম।তবে যানবাহন চলাচলে কোন বাধা বিঘ্ন বা অপ্রিতীকর ঘটনার কোন খবর পাওয়া যায়নি।

এদিকে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের ক্ষতি করতে না পারে সেজন্য প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলাবাহিনী।পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে গ্রাম পুলিশ সহ আনসার বাহিনী । নাশকতার চেষ্টা হলে মাঠে পুলিশ কঠোর অবস্থানে যাবে বলে সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকে এমন ইঙ্গিত দেয়া হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুলের নির্দেশনায় সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল'র নেতৃত্বে সালুটিকর বাজার ও তোয়াকুল বাজার পয়েন্টে এবং গোয়াইনঘাট থানার এসআই পিন্টু সরকার গোয়াইনঘাট বাইপাস পয়েন্টে ও ফতেপুর বাজারে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল রাখা হয়েছে। 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল জানান, জনগণের জান মালের নিরাপত্তায় ও জামাত-বিএনপি'র নৈরাজ্য রুখতে গোয়াইনঘাট থানা পুলিশ প্রস্তুত রয়েছে।সহিংসতা ও নাশকতাকারীদের বিরুদ্ধে প্রয়োজনে অ্যাকশনে যাবে পুলিশ।

তিনি জানান গোয়াইনঘাট উপজেলার কোথায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই যান চলাচল অন্যান্য দিনের মতো স্বাভাবিক আছে।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে