সংগৃহিত
স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেতা-নৃত্যপরিচালক ইলিয়াস জাভেদ মারা গেছেন। তার আকস্মিক মৃত্যুতে সিনেদুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। বরেণ্য এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা ও প্রযোজক সোহেল রানা। তারা দীর্ঘদিনের বন্ধু ছিলেন।
প্রিয় বন্ধুর মৃত্যুর শোকবার্তায় সোহেল রানা বলেন, ‘জাভেদ আমার খুব কাছের বন্ধু ছিলেন। তিনি আমার বহু ছবির নৃত্যপরিচালক ছিলেন, এমনকি আমার একটি ছবিতে অভিনয়ও করেছিলেন। তিনি ছিলেন একজন পাকিস্তানি, কিন্তু এই দেশকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দেশের মানুষ ও শিল্পকে ভালোবেসে গেছেন। শান্তিতে ঘুমাও বন্ধু, তোমাকে আমি কখনো ভুলব না।’
দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন ইলিয়াস জাভেদ। হাসপাতালে রেখে তাকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। একপর্যায়ে চিকিৎকদের তত্ত্বাবধানে তার নিজ বাসাতেই চলছিল চিকিৎসা কার্যক্রম।এবার থেমে গেল জীবন প্রদীপ। আজ সকাল সাড়ে ১১টার দিকে রাজধানী উত্তরার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২।
জৈন্তাবার্তা/সুলতানা




