হবিগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

বাহুবল প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৩ ০৩:২৭:১০ পূর্বাহ্ন

হবিগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের মুখোমুখি সংঘর্ষ


হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে বিএনপির পিকেটারদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ নেতাকর্মী সহ প্রায় ৩০ জন আহত হয়েছে।

মঙ্গলবার ৩১ অক্টোবর সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে ঢাকা সিলেট মহাসড়ক ও পুরাতন ঢাকা সিলেট মহাসড়কে পিকেটিং করে বিএনপি নেতাকর্মীরা।

খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে মহাসড়কের চালিতাতলায় পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।

এসময় বিএনপি নেতা আব্দুল হাই শিবলু, রুকু মিয়া ও তৌহিদুল ইসলামকে আটক করা হয়।

এ খবর বিএনপি নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে সকাল ১১ টার দিকে উপজেলার মিরপুর বাজারে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘন্টাব্যাপী সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ নেতাকর্মী সহ প্রায় ৩০ জন আহত হয়েছে।

এ ঘটনার খবর পেয়ে বাহুবল-নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি আবুল খয়ের এর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে কাঁদানেগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


JA



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক