অবরোধের প্রথম দিনে নিরুত্তাপ জৈন্তাপুর
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

পয়েন্টে পয়েন্ট পুলিশ মোতায়েন

অবরোধের প্রথম দিনে নিরুত্তাপ জৈন্তাপুর

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৩ ০৪:৫৪:১০ পূর্বাহ্ন

অবরোধের প্রথম দিনে নিরুত্তাপ জৈন্তাপুর

জৈন্তাপুরের পয়েন্টে পয়েন্ট পুলিশ মোতায়েন


দেশব্যাপী বিএনপি জামাতের ডাকা অবরোধের প্রথম দিনে জৈন্তাপুর উপজেলায় যানচলাচল ছিলো তুলনামূলক কম। অবরোধের দিন ছিলো নিরুত্তাপ। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।

এদিকে অবোরধের প্রথম দিনে জৈন্তাপুর উপজেলায় অন্তর্ভুক্ত সিলেট তামাবিল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে মোতায়েন ছিলো পুলিশ ও আনসারের টিম। এর পাশাপাশি ডিবি পুলিশ ও হাইওয়ে পুলিশ মহাসড়কে নিয়োমিত টহলে চালিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার প্রবেশদ্বার ঘাটেরচটি চিকনাগোল পয়েন্টে এ এসআই দ্বিন ইসলামের নেতৃত্বে পুলিশের টিম নিরাপত্তা কাজে নিয়োজিত ছিলো।

এছাড়া উপজেলার আরেকটি  গুরুত্বপূর্ণ পয়েন্ট হরিপুরে দায়িত্ব পালনকালে মডেল থানার এসআই মির্জা শাফায়াত জানান এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তাছাড়া জৈন্তাপুর উপজেলা সদর ও দরবস্ত কানাইঘাট সংযোগ সড়ক এলাকার সার্বিক অবস্থা সম্পর্কে পুলিশ কর্মকর্তা শাহিদ মিয়া ও পার্থ রন্জন চক্রবর্তীর সাথে আলাপকালে তারা জানান, সকাল থেকে উক্তো পয়েন্টে যান চলাচল স্বাভাবিক রয়েছে কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। তাছাড়া উপজেলার কোন পয়েন্টে পিকেটিং কিংবা নাশকতার মত কোন ঘটনা ঘটেনি বলে তারা নিশ্চিত করেন।

এ দিকে অবরোধের প্রথম দিনে জৈন্তাপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে উপজেলায় বেলা ১২ ঘটিকার সময় আসেন সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। তিনি যানবাহন চলাচলে বাধাগ্রস্ত কিংবা কোন বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেয়ার নির্দেশনা প্রদান করেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন, অবরোধের প্রথম দিনে বিচ্ছিন্ন কোন ঘটনা ঘটার খবর পাওয়া যায় নি। পুলিশ সিলেট তামাবিল মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা কাজে নিয়োজিত আছে। তাছাড়া আগামী দুইদিন পুলিশের টহল জোরদার করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

এদিকে জৈন্তাপুর ও দরবস্ত এলাকায় অবরোধ বিরোধী শান্তিপূর্ণ  অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জৈন্তাপুর সদরে বিগত দিনের মত উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও দরবস্ত এলাকায় উপজেলা যুবলীগ ও সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ অবরোধবিরোধী শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে