সরকারের পতন হতে আর বেশি সময় নেই : সিলেট বিএনপি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

নিহতদের প্রতিবাদে বিক্ষোভ

সরকারের পতন হতে আর বেশি সময় নেই : সিলেট বিএনপি

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৩ ০৫:৫৬:১৫ পূর্বাহ্ন

সরকারের পতন হতে আর বেশি সময় নেই : সিলেট বিএনপি

সিলেটে নিহতের প্রতিবাদে বিক্ষোভ


বিএনপি'র অবরোধ চলাকালে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পুলিশের ধাওয়ার পর গাড়ি চাপা দিয়ে যুবদল নেতা দিলু আহমদ জিলু ও কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের গুলিতে বিএনপির দুইজন নিহতের প্রতিবাদে ও সিলেটে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল সভা অনুষ্টিত হয়েছে।

সিলেট নগরীর সুবহানীঘাটের কাঁচাবাজার এলাকা থেকে মিছিলটি বের হয়ে উপশহর পয়েন্টে গিয়ে শেষ হয়।

মঙ্গলবার বিকেলে সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলুর নেতৃত্বে অনুষ্টিত মিছিলে দলের ব্যাপক সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল শেষে নগরীর উপশহর গিয়ে এক সংক্ষিপ্ত পথ সভা অনুষ্টিত হয়।

এসময়  বিএনপি নেতা পাপলু বলেন, পুলিশ রাজপথে বের হলেই নির্বিচারে গুলি করে বিএনপির নেতাকর্মীদের হত্যা করছে। আজও কিশোরগঞ্জে দুজনকে মেরেছে। কিন্তু তারপরও ঘরে বসে নেই বিএনপির নেতাকর্মীরা। টানা তিন দিনের অবরোধ পালন করতে দলের নেতাকর্মীরা রাত পোহালেই রাজপথে বের হচ্ছেন।

তিনি আরো বলেন, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পতন না ঘটবে ততক্ষণ রাজপথেই আমরা লড়ব। তবে এই সরকারের পতন হতে আর বেশি সময় নেই। যেকোন সময়ই সরকারের পতন হবে বলে মন্তব্য করেন তিনি।

পথ সভা যৌথভাবে পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার,  মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আফসান। 

এসময় উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শোয়াইব আহমদ শোয়েব, ২২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিক আহমদ, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন ইবনে রাজাজক রাসেল, ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠননিক সম্পাদক আব্দুল্লাহ শাফি সাহেদ, যুবদল নেতা উমেদুর রহমান, আলি আহমদ আলম, কল্লোল জোতি বিশ্বাস জয়, স্বেচ্ছাসেবক দল নেতা রায়হান উদ্দিন , ছাত্রদল নেতা জুবের আহমদ, কামরান আহমদ, রেজাউল হাসান মাসুম, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠননিক সম্পাদক ফরহাদ আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা এনামুল হক, যুবদলের ইমরান আহমদ, ছাত্রদলের ইজ্জাদুর রহমান মুন্না, শাহ আলম প্রমুখ।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে