ওসমানীনগরে বিএনপি-জামায়াতের মহাসড়ক অবরোধ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

ওসমানীনগরে বিএনপি-জামায়াতের মহাসড়ক অবরোধ

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৩ ০৬:৩০:০৬ পূর্বাহ্ন

ওসমানীনগরে বিএনপি-জামায়াতের মহাসড়ক অবরোধ

ওসমানীনগরে বিএনপি-জামায়াতের মহাসড়ক অবরোধ


কেন্দ্রে ঘোষিত অবরোধ কর্মসূচীর প্রথম দিনে বিএনপি জামায়াত ও তাদের অংগ সংগঠনের নেতা কর্মীরা ওসমানীনগরের ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক স্থানে অবরোধ কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৯ টায় সিলেট-ঢাকা মহাসড়ক এর কাশিকাপন বাজারে অবরোধ করে জামায়াত শিবিরের নেতা কর্মীরা। মহাসড়কে পুলিশের টহল গাড়ি আসতে দেখে তখন অবরোধকারীরা মহাসড়ক থেকে চলে যায়।

সকাল ১১ টায় একটি মোটরসাইকেল মহড়া দিয়ে  উপজেলার দয়ামীরস্থ নতুন পেট্রোল পাম্প এর উত্তরে গিয়ে মহাসড়ক অবরোধ করে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের এর নেতা কর্মীরা। সেখানে বিএনপি ও অংগ সংগঠন এর নেতা কর্মীরা সরকার বিরোধী শ্লোগান দেয়। তখন দূরে পুলিশের গাড়ির উপস্থিতি লক্ষ্য করে বিএনপির নেতা কর্মীরা মহাসড়ক থেকে মোটরসাইকেল যোগে চলে যেতে দেখা যায়। 

এদিকে অবরোধের প্রথম দিনে মহাসড়কে চলেনি দূরপাল্লার যানবাহন। বন্ধ ছিল লোকাল বাস চলাচল। তবে মহাসড়কসহ স্থানীয়  সড়কগুলোতে সিএনজি অটোরিকশা ও টমটম চলাচল করেছে। কিন্তু লোকাল রাস্তা ও মহাসড়কে সিএনজি অটোরিকশা চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে।

উপজেলাার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সহিংসতা এড়াতে সর্বত্র ছিল পুলিশ বিজিবির টহল। পুলিশ ও বিজিবির টহলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেকেও থাকতে দেখা যায়।

ওসমানীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আমিন বলেন, অবরোধে বিশৃঙ্খলা এড়াতে উপজেলার বাজারগুলোতে পুলিশ মোতায়েন ছিল। মহাসড়কে পুলিশ ও বিজিবির টহল জোরদার ছিল। অবরোধে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে