জৈন্তাপুরে প্রবাসী খসরুর অর্থায়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

জৈন্তাপুরে প্রবাসী খসরুর অর্থায়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৩ ০৬:৪৭:৫২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে প্রবাসী খসরুর অর্থায়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


জৈন্তাপুর উপজেলায় মেধা অন্বেষণ পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  জৈন্তাপুর উপজেলার কৃতিসন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরুর অর্থায়নে অনুষ্ঠানটির আয়োজক ছিলো সারী ইলেভেন ব্রাদার্স জুনিয়র।

মঙ্গলবার (৩১শে অক্টোবর) সকাল সাড়ে এগারো ঘটিকায় অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি সারিঘাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলমের সভাপতিত্বে ও খায়রুল ইসলাম মাহবুবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সারী ইলেভেন কর্তৃপক্ষকে এই মহতি আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

তিনি বক্তব্যে আরো বলেন, জৈন্তাপুরের শিক্ষা বিস্তারে ও আর্ত মানবতার সেবায় প্রবাসী নেতা রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরুর প্রশংসা করেন। তিনি রোটারিয়ান খসরুর মানবিক কল্যানে নিজেকে নিয়োজিত রাখায় জৈন্তাপুর উপজেলাবাসীর পক্ষ থেকে তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, ইমরান আহমেদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমেদ, ৫ নং আলিরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন,বিদ্যালয় গভর্নিং বডির সদস্য আব্দুল জব্বার, উপজেলা কৃষকলীগের আহবায়ক আ মান্নান, সাংবাদিক সোহেল আহমেদ , মো মুহিবুর রহমান। 

এ ছাড়াও সারী ইলেভেনের পক্ষ থেকে আল আমিন,ফাহিম আনাম আদিল,মুমিন আহমেদ নাদেল,সাদিক আহমদ, সাব্বির আহমেদ,মসিন আহমেদ,ফারহান নাবিল,সবুজ আহমদ, শাকির আহমদ সহ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র ও বৃত্তির প্রাইজমানি তুলে দেয়া হয়

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে