চার দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল যুক্তরাষ্ট্রের
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

চার দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল যুক্তরাষ্ট্রের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৩ ০৭:১১:৩৫ পূর্বাহ্ন

চার দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত


গণতান্ত্রিক ও মানবাধিকার লঙ্ঘণের অভিযোগে আফ্রিকার চার দেশ উগান্ডা, গ্যাবন, নাইজার এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সঙ্গে আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্ট (আগোয়া) নামের বিশেষ চুক্তি বাতিল করছে যুক্তরাষ্ট্র।

দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। ২০০০ সালে আফ্রিকার অর্থনীতির উন্নয়নের স্বার্থে এই মহাদেশের দেশগুলোর সঙ্গে আগোয়া চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র। এই চুক্তির আওতায় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ১ হাজার ৮০০টিরও বেশি পণ্য শুল্কমুক্তভাবে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করত।

বাইডেন প্রশাসনের সাম্প্রতিক এই সিদ্ধান্তের পর এখন থেকে আর শুল্ক অব্যাহতির সুবিধা পাবে না উগান্ডা, নাইজার, গ্যাবন এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। রোববারের বিবৃতিতে বাইডেন বলেছেন, গণতান্ত্রিক শাসন কায়েমে ব্যর্থতার জন্য নাইজার-গ্যাবনকে এবং মানবাধিকার লঙ্ঘণের জন্য উগান্ডা ও সেন্ট্রাল রিপাবলিকান আফ্রিকাকে চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে।

চলতি বছর পশ্চিম আফ্রিকার দেশ নাইজার এবং মধ্য আফ্রিকার দেশ গ্যাবনে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। কয়েক মাস আগে ক্ষমতা দখল করলেও এ দু’টি দেশে এখনও গণতান্ত্রিক শাসন ফিরে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আর পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা ও মধ্য আফিক্রার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক চলতি বছর সমকাম বিরোধী আইন পাস করেছে, যা নিয়ে দু’টি দেশে এখনও চলছে বিতর্ক।

সোমবারের বিবৃতিতে বাইডেন বলেন, ‘বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ থাকা সত্ত্বেও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, গ্যাবন, নাইজার এবং উগান্ডা নিজ নিজ দেশে গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার সমুন্নত রাখতে ব্যর্থ হয়েছে। তাই বাধ্য হয়েই এই চার দেশকে আগোয়া চুক্তি থেকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র।’

এম সি



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক