বিয়ানীবাজারে দাড়িপাল্লার নির্বাচনী সভা: উন্নয়ন ও পরিবর্তনের আহ্বান জামায়াত প্রার্থী সেলিম উদ্দিনের
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে দাড়িপাল্লার নির্বাচনী সভা: উন্নয়ন ও পরিবর্তনের আহ্বান জামায়াত প্রার্থী সেলিম উদ্দিনের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৬ ০৪:৩৬:১০ অপরাহ্ন

বিয়ানীবাজারে দাড়িপাল্লার নির্বাচনী সভা: উন্নয়ন ও পরিবর্তনের আহ্বান জামায়াত প্রার্থী সেলিম উদ্দিনের

সংগৃহিত



Cস

সিলেট-৬ আসনে দাড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের সমর্থনে বিয়ানীবাজার পৌরসভার কসবা-শ্রীধরা ত্রিমুখী বাজারে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় আয়োজিত এ সভায় দাড়িপাল্লা প্রতীকের নেতাকর্মী, সমর্থকসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে নিজের সম্পৃক্ততার কথা তুলে ধরেন। তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। জুলাই আন্দোলনের মাধ্যমে দুঃশাসন থেকে মুক্তির কথা উল্লেখ করে তিনি দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সমর্থন প্রদানের জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান।

এলাকার প্রবীণ মুরব্বি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে এবং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি কাউছার আহমদ ও উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু সাঈদের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—পৌর জামায়াতের সেক্রেটারি সাদ উজ জামান, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুনিবুর রহমান পাবেল, পৌরসভার সাবেক কাউন্সিলর এমাদ আহমদ, উপজেলা ছাত্রশিবির দক্ষিণ শাখার সভাপতি ফাতেহুল ইসলাম, ওয়ার্ড জামায়াতের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাংগঠনিক সম্পাদক সজিবুল হক শফি।

জৈন্তা বার্তা /ওয়াদুদ



শীর্ষ সংবাদ: