জৈন্তাপুরে আটককৃত গরু-মহিষ।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধ পথে আসা ২১ টি গরু ও ৪টি মহিষ আটক করা হয়েছে। এ ঘটনায় একটি পিকআপ গাড়ী আটক করা হলেও ঘটনায় জড়ীত থাকার অভিযোগে কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।
পুলিশ সূত্রে জানা যায়, অবরোধের দ্বিতীয় দিনে মহাসড়কে টহলরত অবস্হায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।
বুধবার (১লা নভেম্বর) সকাল ৮:৩০ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক পার্থ রন্জন চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়াখেল আহফৌদ সারিঘাট উত্তর বাজারের সামনে থেকে ২১টি গরু ও ৪টি মহিষ আটক করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু মহিষের সাথে থাকা তিনজন চোরাকারবারি পালিয়ে যায়। এরপর মহিষ বহনকাজে ব্যবহারীত পিকআপ ভ্যানটি জব্দ করে পুলিশ।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম ভারতীয় মহিষ গরু আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক তিন আসামিকে গ্রেফতারের অভিযান চালাচ্ছে পুলিশ। উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তা তদন্তাধীন।
JA




