সিলেটে সড়ক দূর্ঘটনায় শাবি শিক্ষার্থীর মৃত্যু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

সিলেটে সড়ক দূর্ঘটনায় শাবি শিক্ষার্থীর মৃত্যু

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৩ ০১:০৫:০৭ পূর্বাহ্ন

সিলেটে সড়ক দূর্ঘটনায় শাবি শিক্ষার্থীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় নিহত রাকিবুল হাসান।


সড়ক দূর্ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রাকিবুল হাসান সিফাত নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি রসায়ন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তাঁর বাড়ি বগুড়ার সেউজগাড়ি গ্রামে।  

বুধবার (১লা নভেম্বর) ভোর ৪টার দিকে গোয়াইনঘাট থানার সালুটিকর তদন্ত কেন্দ্রের নিকটবর্তী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার সহকারী উপ-পরিদর্শক খালিক।

তিনি জানান, ভোর ৪টার দিকে আমরা তার মরদেহটি রাস্তার পাশ থেকে উদ্ধার করি। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সন্দেহ করা হচ্ছে সে এক্সিডেন্ট করেছে। সে মোটর সাইকেল যোগে কোথাও যাচ্ছিলো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, 'তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। আমরা খবর পেয়েছি সে এক্সিডেন্ট করেছে। খবর পেয়ে আমরা তাকে হাসপাতালে দেখতে গিয়েছি। তার পরিবারকেও জানানো হয়েছে। পরিবারের সদস্যরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে