জৈন্তাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

জৈন্তাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৩ ০১:৪১:০১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার

জৈন্তাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার


জৈন্তাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। আটককৃত আসামি ফয়াজ উদ্দিন (৩৫)। সে চারিকাঠা ইউনিয়নের অন্তর্ভুক্ত দক্ষিণ কামরাঙ্গীখেল গ্রামের কুদরত আলির ছেলে। 

বুধবার (১লা নভেম্বর) জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক সাহিদ মিয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ভোর ৪:৩০ ঘটিয়ার  গোপন সংবাদের ভিত্তিতে কামরাঙ্গিখেল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছর আগষ্ট মাসের ৫ তারিখ একই গ্রামে অষ্টাদশী বিবাহীত এক নারীকে তার স্বামীর সাথে সৃষ্ট বিরোধ মিমাংসার কথা বলে আসামি ফয়েজ। সেই দিন রাতে মিমাংশার কথা বলে তাকে নিয়ে স্বামীর বাড়ী যাওয়ার সময় পাশ্ববর্তী টিলার উপর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। 

পুলিশ আরো জানায় সেদিন রাত ৯ ঘটিকার পর ভিকটিম ওই নারিকে উদ্ধার করে সিওমেক ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। ঘটনার পরে আসামি ফয়েজ ভারতে পালিয়ে যায়।

সিওমেকএ চিকিৎসা শেষে ১২ই আগষ্ট ভিকটিম ওই নারীর মামা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ে করেন। মামলা নং ১৯/১৬৪।  এ পর থেকে পুলিশ আসামির বাড়ীতে অভিযান চালালেও সে ভারতে পালিয়ে থাকায় আটক করা সম্ভব হয় নি।

এদিকে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম ধর্ষণ মামলার পলাতক আসামি ফয়েজ উদ্দিককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিকে বৃহস্পতিবার পুলিশ হেফাজতে বিজ্ঞআদালতে সোপর্দ করা হয়েছে।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে