বিশ্বনাথে হরতাল : মাঠে নেই বিএনপি-জামায়াত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

বিশ্বনাথে হরতাল : মাঠে নেই বিএনপি-জামায়াত

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৩ ০৫:০৭:২৬ পূর্বাহ্ন

বিশ্বনাথে হরতাল : মাঠে নেই বিএনপি-জামায়াত

বিশ্বনাথ পৌর শহরের মোড়ে মোড়ে পুলিশের অবস্থান


সিলেটের বিশ্বনাথে হরতালের কোন প্রভাব পড়েনি। হরতাল ডেকে মাঠে দেখা যায়নি জামায়াত-বিএনপির কোন নেতাকর্মী। তবে সারাদিন মাঠে র‍্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও মাজিস্ট্রেট ছিলেন সতর্ক অবস্থানে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশী আওয়ামী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে মাঠে মহড়া দিতে দেখা গেছে।

সরজমিনে দেখা যায়, বুধবার সকাল থেকে বিএনপির ডাকা হরতাল-অবরোধের প্রভাব পড়েনি বিশ্বনাথ উপজেলায়। অফিস, ব্যাংক বীমা, ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। যান চলাচল ছিল স্বাভাবিক। উপজেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীও ছিল সতর্ক অবস্থানে। এদিকে সকাল থেকেই উপজেলার রাস্তাঘাটে অবস্থান ছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে, হরতাল ডেকে বিএনপি-জামায়াতের কোন নেতাকর্মীকে দেখা যায়নি। উপজেলার কোথাও ঘটেনি অপ্রীতিকর কোন ঘটনা।

সকালে উপজেলার প্রবেশমূখ ও সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে অবস্থান নিতে চেয়েছিল বিএনপির নেতাকর্মীরা। সাথে সাথে র‍্যাব-পুলিশের অবস্থান টের পেয়ে পালিয়ে যায়। এসময় রশিদপুর আলীনগর গেইটের সামনে যুবলীগের ধাওয়া খেয়ে সৈয়দুর রহমান সৈয়দ নামের এক যুবদল কর্মি আহত হয়েছেন। অপরদিকে, রশিদপুরে দক্ষিণ সুরমা ও বিশ্বনাথ উপজেলার দুইজন ম্যাজিস্টেটসহ দুই প্লাটুন বিজিবি ছিল সতর্ক অবস্থানে। পাশাপাশি যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মিরা মোটর সাইকেল দিয়ে মহড়া দিতে থাকে।  

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে