নিজ কেন্দ্রে ভোট দিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

নিজ কেন্দ্রে ভোট দিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০২/২০২৬ ০৯:১৮:০৯ পূর্বাহ্ন

নিজ কেন্দ্রে ভোট দিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন

ছবিঃ নিজস্ব


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ০৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।  বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় (কেন্দ্র নাম্বার -৬৫) পূর্বমুড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন,গোলাপগঞ্জ-বিয়ানীবাজার বাসী ইতিমধ্যে ন্যায় ইনসাফের পক্ষে সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। 

ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, আপাতত ভোটের পরিবেশ ভালো। জনগণ স্বতঃস্ফুর্ত ও উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে কেন্দ্রে ভোট দিতে আসছে। তবে, এখনো মাত্র ভোট গ্রহণ শুরু হয়েছে আমাদের ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: