চুনারুঘাটে বিএনপির চার নেতা আটক
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:০১ AM

চুনারুঘাটে বিএনপির চার নেতা আটক

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৩ ০৬:১৮:০২ AM

চুনারুঘাটে বিএনপির চার নেতা আটক

চুনারুঘাটে বিএনপির চার নেতা আটক


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবরোধের পক্ষে মিছিলের পর আটক করা হয়েছে বিএনপির ও অঙ্গ সংগঠনের চার নেতা।

বুধবার (১ নভেম্বর ) বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার কৃতরা হলেন : চুনারুঘাট  সদর ইউনিয়নের ঘরগাও গ্রামের মো: সৈয়দ আলীর পুত্র ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রুবেল মিয়া (২২), একই ইউনিয়নের দক্ষিণ নরপতি গ্রানের  চেরাগ আলীর পুত্র ইউনিয়ন বিএনপি নেতা মো: সাদ্দাম মিয়া(২৮), মিরাশি ইউনিয়নের মুছিকান্দি গ্রামের মৃত আব্দুল গনির পুত্র ইউনিয়ন বিএনপির সেক্রেটারী আবু তাহের ওরফে লিল মিয়া (৫৮), একই ইউনিয়নের  গোয়াছপুর গ্রামের শফিকুর রহমানের পুত্র ইউনিয়ন যুবদলের সেক্রেটারী ওয়াহেদুর রহমান (৪২)।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ  বলেন, আমাদের হরতাল অবরোধ চলছে,  আমাদের আন্দোলন   মিছিল নস্যাৎ  করার জন্য পুলিশ বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে ।

বুধবার পৃথক অভিযানে  নিজ এলাকা থেকে চার নেতাকে   গ্রেপ্তার করেছে পুলিশ। চুনারুঘাট  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক  এ চার নেতার আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের বিরুদ্ধে  ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে অবরোধের দ্বিতীয়  দিনে চুনারুঘাট বিএনপি নেতাকর্মীরা  সড়কে টায়ার জ্বালিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। 

অপরদিকে চুনারুঘাট পৌর শহরের বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাস,অবৈধ হরতাল অরাজকতা ও বিভিন্ন নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্র লীগ, সহ অঙ্গ সংগঠনের মোটরসাইকেল শান্তি মিছিল করে।

JA



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক