সিলেটে হামলার ঘটনার মহানগর জামায়াতের নিন্দা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

সিলেটে হামলার ঘটনার মহানগর জামায়াতের নিন্দা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৩ ০৬:৪৫:৩২ পূর্বাহ্ন

সিলেটে হামলার ঘটনার মহানগর জামায়াতের নিন্দা


গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে চলমান টানা ৩ দিনের অবরোধের ২য় দিন বুধবার নগরীতে জামায়াতের শান্তিপূর্ণ মিছিল চলাকালে সরকারদলীয় সন্ত্রাসী ও পুলিশের নগ্ন হামলার প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।

এই ধরণের আইন ও মানবাধিকার পরিপন্থি হামলা-মামলা থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তারা।

বুধবার এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, সরকার ফ্যাসিবাদী শাসনের সকল সীমা অতিক্রম করেছে। বিরোধীমতের শান্তিপূর্ণ কর্মসূচীতে সরকারদলীয় সন্ত্রাসীদের সাথে এক হয়ে হামলা করেছে। মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ বাহিনী সরকারদলীয় সন্ত্রাসীদের লাঠিয়াল বাহিনীর মতো আচরণ করছে।

এই ধরনের কর্মকান্ড থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে বিরত থাকার আহ্বান জানান তারা। জনতার সরকার প্রতিষ্ঠিত হলে সকল জুলুমের বিচার বাংলার মাঠিতে হবেই হবে।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে