বিমান হামলায় ৩৮ সাংবাদিক নিহত
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েল

বিমান হামলায় ৩৮ সাংবাদিক নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৩ ০৭:৪৩:৩৫ পূর্বাহ্ন

বিমান হামলায় ৩৮ সাংবাদিক নিহত

ছবি: সংগৃহীত


ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ৩৮ সাংবাদিক ও সংবাদকর্মী নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর থেকে গাজায় অব্যাহত বোমা হামলা ও পরবর্তীতে স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। বেসামরিক সাধারণ মানুষের মতো ইসরায়েলি সেনাদের এসব হামলার কবলে পড়ে প্রাণ গেছে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা সাংবাদিকদেরও।

বুধবার (১ নভেম্বর) ফিলিস্তিন সাংবাদিক সিন্ডিকেট ফেসবুকে এক বিবৃতিতে ৩৮ সাংবাদিক নিহত হওয়ার তথ্য জানিয়েছে। এতে সংস্থাটি বলেছে, ‘৭ অক্টোর থেকে ২৫ জন ফিলিস্তিনি সাংবাদিক এবং ১৩ সংবাদকর্মী ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন।’

সংস্থাটি আরও বলেছে, ‘একই সময়ের মধ্যে, ৩৫ সাংবাদিকের বাড়ির উপর সরাসরি হামলা চালানো হয়েছে। এতে তাদের পরিবারের অসংখ্য সদস্য নিহত হয়েছেন। যার মধ্যে রয়েছে আল জাজিরার সাংবাদিক ওয়ায়েল দাহদুর বাড়িতে হামলার ঘটনা। ওই হামলায় ওয়ায়েলের স্ত্রী, দুই সন্তান এবং ছোট নাতি নিহত হন।’

ফিলিস্তিন সাংবাদিক সিন্ডিকেট নামের সংস্থাটি আরও বলেছে, ‘নতুন করে সাংবাদিকদের উপর হামলার বিষয়টি ফিলিস্তিনি সাংবাদিকের উপর ইসরায়েলের জঘন্য অপরাধের একটি অংশ। ইসরায়েলি সেনাবাহিনী ২০০০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৫৫ জন ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে। যার মধ্যে ২০২২ সালের মে মাসে শিরিন আবু আকলেহর হত্যাকাণ্ড অন্যতম।’

সংস্থাটি ফেসবুকে দেওয়া বিবৃতিতে আরও জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজায় টেলিফোন, ইন্টারনেটসহ সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। গাজাকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার উদ্দেশ্য হলো— রাতের আঁধারে সেখানে গণহত্যা চালানো।

এম সি



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক