সরকারকে বিদায় করতে আজ ঐক্যবদ্ধ জনতা : নাসিম হোসাইন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

অবরোধের ২য় দিনে সিলেটে মিছিল সমাবেশ

সরকারকে বিদায় করতে আজ ঐক্যবদ্ধ জনতা : নাসিম হোসাইন

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৩ ০৭:৫২:৩৪ পূর্বাহ্ন

সরকারকে বিদায় করতে আজ ঐক্যবদ্ধ জনতা : নাসিম হোসাইন

অবরোধের ২য় দিনে সিলেটে মহানগর বিএনপির মিছিল


সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, হামলা-মামলা, জুলুম-নিপীড়ন, গ্রেফতার-নির্যাতন চালিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। অবৈধ ক্ষমতার হারানোর ভয়ে সরকার জুলুম নিপীড়নের চূড়ান্ত সীমা অতিক্রম করে চলেছে। গণতন্ত্রকামী জনতা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে আজ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে। সরকারের পতন ছাড়া চলমান আন্দোলন থামবেনা। ফ্যাসিবাদী সরকারের পতন ত্বরান্বিত করার মধ্য দিয়ে সিলেটে পুলিশী হেফাজতে নিহত যুবদল নেতা দিলু আহমদ জিলু হত্যার বদলা নেয়া হবে। 

তিনি বুধবার বিকেলে বিএনপি কেন্দ্র আহুত টানা ৩ দিনের অবরোধের ২য় দিনে ও যুবদল আহুত হরতাল চলাকালে নগরীর সোবহানীঘাট এলাকায় পিকেটিং শেষে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন ও আনোয়ার হোসেন মানিক, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহবুব চৌধুরী, বিএনপি নেতা শোয়াইব আহমদ শুয়েব, আহমেদ মঞ্জুরুল হাসান মঞ্জু, সাব্বির আহমদ, রফিকুল ইসলাম রফিক, সৈয়দ রহিম আলী রাসু, ছালেক আহমদ, আব্দুল মোনিম, সাকের আহমদ ও ছাত্রদল নেতা ইবনে জাহান তানভীর প্রমূখ।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে