গোলাপগঞ্জের নিহত যুবদল নেতা দিলুর দাফন সম্পন্ন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

গোলাপগঞ্জের নিহত যুবদল নেতা দিলুর দাফন সম্পন্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৩ ০৮:১২:৫২ পূর্বাহ্ন

গোলাপগঞ্জের নিহত যুবদল নেতা দিলুর দাফন সম্পন্ন

গোলাপগঞ্জের নিহত যুবদল নেতা দিলুর দাফন সম্পন্ন


সিলেটে অবরোধের সময় পিকেটিংকালে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জিলু আহমদ দিলুর দাফন সম্পন্ন হয়েছে। 

বুধবার (১ নভেম্বর) বাদ আছর গোলাপগঞ্জ উপজেলার ইলাইগঞ্জ বাজারে জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হয়। 

নিহত জিলু গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ মদনগৌরী গ্রামের এলাইছ মিয়ার ছেলে ও গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

বুধবার সকালে ময়নাতদন্ত শেষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে জিলুর লাশ গ্রহণ করেন বিএনপি নেতারা। এসময় মর্গের সামনে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী। পরে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ গোলাপগঞ্জ নিয়ে আসা হয়। বাদ আছর গোলাপগঞ্জের ইলাইগঞ্জ বাজারেরর মুক্তা মিয়া মার্কেটের সামনে জিলুর জানাজা অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও এলাকার বিপুল সংখ্যক লোক অংশ নেন। পরে তার গ্রামের বাড়ি দক্ষিণ মদনগৌরীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

প্রসঙ্গত, মঙ্গলবার (৩১ অক্টোবর) অবরোধ চলাকালে দক্ষিণ সুরমার লালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কে পিকেটিং করছিলেন জিলুসহ যুবদলের কয়েকজন নেতাকর্মী। এসময় পুলিশ ধাওয়া করলে মোটরসাইকেলযোগে যুবদল নেতাকর্মীরা পালানোর চেষ্টা করেন। পালানোর সময় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে গুরুতর আহত হন জিলু। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১টার দিকে তিনি মারা যান।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে