কানাইঘাটে চোরাচালান বিরোধী অভিযান, ভারতীয় শুটকি নিলামে বিক্রি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

কানাইঘাটে চোরাচালান বিরোধী অভিযান, ভারতীয় শুটকি নিলামে বিক্রি

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৩ ০৮:৫৭:২০ পূর্বাহ্ন

কানাইঘাটে চোরাচালান বিরোধী অভিযান, ভারতীয় শুটকি নিলামে বিক্রি

কানাইঘাটে চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অভিযানে আটক শুটকি


সিলেটের কানাইঘাটে চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অভিযান চালিয়ে ৪১৪ কেজি ভারতীয় চিংড়ি শুটকি আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এর নেতৃত্বে চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অভিযান চালানো হয়। এ সময় 

উপজেলার সাতবাঁক ইউনিয়নের নয়ামাটি বাংলাবাজার পাকা সড়কে অভিযান চলাকালে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা টাটা পিকআপ ভর্তি ভারতীয় শুটকির গাড়ী ফেলে রেখে চোরাকারবারী সাতবাঁক ইউপির নয়ামাটি গ্রামে তৈয়ব আলীর পুত্র ইসমাইল আলী ও গাড়ীর চালক পালিয়ে যায়। পরে পিকআপ সহ পাটের সাড়ে ১১ বস্তা ভর্তি ভারতীয় চিংড়ি শুটকি উদ্ধার করে উপজেলা ভূমি অফিসে নিয়ে আসা হয়। সেখানে তামাবিল স্থল শুল্ক স্টেশনের দু’জন কর্মকর্তা, বিজিবি ও থানা পুলিশের উপস্থিতিতে আটককৃত শুটকি প্রকাশ্যে নিলামে ৭২ হাজার ২শ টাকা বিক্রি করা হয়। 

আটককৃত পিকআপ গাড়ী জব্দ করার পর গাড়ী চালক ভূমি অফিসে উপস্থিত হয়ে ভবিষ্যতে কখনো চোরাচালান পণ্য পরিবহন করবে না মর্মে মুসলেকা দিলে জব্দকৃত গাড়ী সহ তাকে ছেড়ে দেন উপজেলা ভূমি কর্মকর্তা। 

উপজেলা সহকারি কমিশনার ভূমি ফয়সাল আহমদ জানিয়েছেন চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে