গোলাপগঞ্জের প্রবীণ রাজনীতিবীদ এম এ মুছাব্বির'র দাফন সম্পন্ন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

গোলাপগঞ্জের প্রবীণ রাজনীতিবীদ এম এ মুছাব্বির'র দাফন সম্পন্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৩ ০৯:০৫:১৩ পূর্বাহ্ন

গোলাপগঞ্জের প্রবীণ রাজনীতিবীদ এম এ মুছাব্বির'র দাফন সম্পন্ন

গোলাপগঞ্জের প্রবীণ রাজনীতিবীদ এম এ মুছাব্বিরের দাফন সম্পন্ন


গোলাপগঞ্জের প্রবীণ রাজনীতিবীদ, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি,শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদের একাধিকবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ মুছাব্বির আর নেই।

গত মঙ্গলবার ভোর রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ------ রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী দুই পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ জোহর বেলা ২ ঘটিকার সময় মরহুমের নিজ এলাকা শরীফগঞ্জ ইউনিয়নের কদুপুর মাদ্রাসা মাঠে ২য় দফা জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।মরহুমের জানাজায় উপস্থিত মুসল্লিয়ানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা হাবিবুর রহমান, সিলেট জেলা বিএনপির অন্যতম নেতা, সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সাল আহমদ চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ফারুক আহমদ মিসবাহ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাদেপাশা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মুমিত হীরা,গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

এরআগে সকাল ৮ ঘটিকার সময় নগরীর জামেয়া ইসলামিয়া খাসদবির মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত মুসল্লিয়ানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মরহুমের ভাগিনা কামাল উদ্দিন ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম। জানাজায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় নেতা লোকমান আহমদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ফারুক আহমদ মিসবাহ, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী,বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ চৌধুরী, শাবিপ্রবির ডেপুটি রেজিস্টার আহমদ মাহবুব ফেরদৌস, গোলাপগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি মাহফুজ আহমদ চৌধুরী,সমাজসেবী আহমদুর রহমান খান হীনু প্রমুখ ।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে