টানা অবরোধের ফলে জৈন্তাপুরে পর্যটক শূন্য
দেশব্যাপী বিএনপি জামাতের ডাকা তিনদিনের টানা অবরোধের প্রভাব পড়েছে জৈন্তাপুর উপজেলার পর্যটন স্পট গুলোতে। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে আগত পর্যটক দর্শনার্থীদের উপস্থিতিতে যেখানে মুখোরিত থাকতো অবরোধ চলাকালীন সময় সে সমস্ত স্পটগুলোতে নেমে এসেছে সুনসান নিরবতা।
সাধারণত ১লা নভেম্বর থেকে ২৮শে ফেব্রুয়ারী পর্যন্ত দেশে পর্যটনের মৌসুম হিসেবে আখ্যায়িত করা হয়। এসময় শীতকাল হওয়ায় এবং দেশের স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় ডিসেম্বর নাগাত মানুষ পরিবার পরিজন নিয়ে অবকাশ যাপনের জন্য বিভিন্ন পর্যটন সংশ্লিষ্ট এলাকায় বেড়াতে আসে
সিলেট জেলা সমগ্র বাংলাদেশের পর্যটন খাতে দর্শনার্থীদের নিকট অন্যতম আকর্ষণ। সেই হিসেবে কম্পানিগন্জে সাদাপাথর, গোয়াইনঘাট উপজেলার প্রকৃতিকন্যা জাফলং, বিছনাকান্দি, রাতারগুলের মত দর্শননীয় স্হানগুলো প্রকৃতি প্রেমীদের নিকট জনপ্রিয়।
একই সাথে গোয়াইনঘাট উপজেলার এইসব স্পটে আসার পাশাপাশি জৈন্তাপুর উপজেলার বেশকিছু দর্শনীয় স্থান পর্যটকদের নিকট জনপ্রিয়। তার মধ্যে অন্যতম বাংলার নীলনদ খ্যাত লালাখাল সারী নদী, চারিকাঠা ও শ্রীপুর চা বাগান, ডিবির হাওড় লাল শাপলাবিল অন্যতম।
পর্যটন মৌসুমকে সামনে রেখে জৈন্তাপুরের এই সমস্হ স্পটগুলোর কর্তৃপক্ষ প্রস্তুতি নিয়েছিলো পর্যটক সেবার। সেই সাথে স্পটগুলোর আশপাশে ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীরা বছররের এই মৌসুমে আশা করে ছিলো অন্যান্য বছরের মত বাড়তী কিছু উপার্জনের।
কিন্তু মৌসুমের শুরুতে সবচেয়ে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে দেশের রাজনৈতিক অস্হিরতা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান এই রাজনৈতিক অস্হিরতা অব্যাহত থাকলে জৈন্তাপুরে পর্যটন ব্যবসায় বিরূপ প্রভাব পড়বে বলে আতঙ্কিত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
সরজমিনের দেখা যায়, ২৯শে অক্টোবর ও ৩১শে অক্টোবর থেকে টানা তিনদিনের অবরোধে জৈন্তাপুরের লালাখালে পর্যটকদের উপস্থিতি শূন্য। প্রতিদিন যেখানে ১০০০/১২০০ পর্যটক দর্শনার্থীদের উপস্থিতি থাকতো। লালাখাল নৌঘাটে অলস সময় পার করছেন স্পীডবোট ও ইন্জিন নৌকা চালকেরা। পর্যটক শূন্য থাকায় তারা এখন সম্পূর্ণ বেকার।
লালাখাল স্পটের অন্যতম আকর্ষণীয় নাজিমগড় রিসোর্টের জেনারেল ম্যানাজার খাইরুল আনাম জানান, অক্টোবরের শেষের দিকে রিসোর্টে অগ্রীম বুকিং দিয়েছিলেন বেশ কয়েকজন ব্যাক্তি। শেষে বুকিং বাতিল করেন তারা।
একই ভাবে আলুবাগানের দি জৈন্তা রিসোর্টের জিএম নূর মোহাম্মদ বকুল জানান, পূজার মৌসুম থেকে পর্যটকদের বুকিং দিন দিন বৃদ্ধি পাচ্ছিলো। টানা অবরোধের কারণে এখন গেষ্ট শূন্য।
জৈন্তাপুরের অন্যতম এবং সাধারণ দর্শনার্থীদের নিকট সমাদৃত জৈন্তা হিল রিসোর্টের এমডি মানিক আহমেদ জানান, আমাদের রিসোর্টে দর্শনার্থীদের আবাসিকভাবে অবস্হানের পাশাপাশি রিসোর্টে সময় কাটাতে সিলেট জেলা ও বাহিরের জেলাগুলো থেকে প্রচুর পর্যটকের আনাগোনা থাকতো। তাছাড়া বিগত বছরগুলোর তুলনায় চলতি মৌসুমে জৈন্তা হিল রিসোর্টে পর্যটকদের সুবিধার্থে করা হয়েছে ব্যপক উন্নয়ন। কিন্তু এভাবে রাজনৈতিক অস্হিরতা বিরাজ করলে রিসোর্ট কর্তৃপক্ষ ক্ষতির সম্মুখিন হওয়ার আশঙ্কা আছে বলে জানান তিনি।
এছাড়াও জৈন্তাপুরের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি ডিবিরহাওর লাল শাপলাবিলে নেমে এসেছে স্হবিরতা। শাপলাবিল সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুক আহমেদ জানান, উপজেলা প্রশাসন থেকে নির্ধারিত মূল্যে বিলে দর্শনার্থীরা নৌকা ভ্রমন করতেন। এখানে মেঘলয় পাহাড়ের সৌন্দর্য উপভোগ সহ খাসিয়া রাজা বিজয় সিংহের সমাধী পুরাকীর্তি দর্শনার্থীদের নিকট আকর্ষণীয়।
শীতমৌসুমে প্রতিদিন সকালে জাফলং, লালাখালে আগত পর্যটকরা শাপলাবিল পরিদর্শনে আসেন। তাছাড়া চলতি বছর শাপলাবিলের উন্নয়নে তরুছায়া প্রকল্পের নামে কয়েক হাজার গাছের চারা রোপন করা হয়েছে। হরতাল অবরেধের মত অস্হিরতা চলমান থাকলে শাপলবিলে পর্যটন সংশ্লিষ্ট ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি জানান।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ বলেন, বিএনপি জামাতের ডাকা অবরোধে জৈন্তাপুরের পর্যটন খাতে বিরূপ প্রভাব পড়েছে। পর্যটনের কারণে জৈন্তাপুর উপজেলা দেশের সকলের নিকট জনপ্রিয় ও সমাদৃত।
তিনি জানান জৈন্তাপুর উপজেলায় কোন রাজনৈতিক অস্হিরতা নেই। এখানে পর্যটক দর্শনার্থীদরা আসলে সম্পূর্ণ নিরাপদ নির্বিঘ্নে সময় কাটাতে পারবে। তাছাড়া উপজেলা প্রসাশন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সবসময় অব্যাহত রয়েছে। পর্যটন স্পট ও হোটেল রিসোর্টগুলোতে আগত পর্যটক দর্শনার্থীদের সবধরনের সেবা সুযোগ সুবিধা নিশ্চিত করণে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং নিয়োমিত চালানো হচ্ছে।
JA




