ছবি:সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ এগিয়ে নেওয়া হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মহান আল্লাহর অশেষ রহমত ও ঠাকুরগাঁওবাসীর সমর্থনে তিনি নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, ‘ঠাকুরগাঁওয়ের জনগণের কাছে আমি ব্যক্তিগতভাবে ঋণী। তাঁদের ধারাবাহিক সমর্থনের কারণেই আজ কাজ করার সুযোগ পেয়েছি।’
নতুন মন্ত্রিসভা গঠনের পর দেশের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘১৭ তারিখ আমরা শপথ নিয়েছি। এখন পরিস্থিতি অনেক ভালো।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




