ঈদে চমকে দেবে ‘গোলাপীর গল্প’
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

ঈদে চমকে দেবে ‘গোলাপীর গল্প’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৬ ১০:২৮:১৯ অপরাহ্ন

ঈদে চমকে দেবে ‘গোলাপীর গল্প’

সংগৃহিত


প্রেম অথবা বিরহের গল্প তো অনেকই দেখেছে দর্শক। তবে এবারের গল্পটি সব ছাপিয়ে আলাদা হতে যাচ্ছে। বাংলাদেশ তথা টিভি নাটকে এমন নারী কেন্দ্রিক গ্যাংস্টার ঘরানার গল্পের নাটক খুব কমই দেখেছেন দর্শকরা।

এমনই এক নারী প্রধান সাসপেন্সে ভরা গল্পের নাটক ‌‘গোলাপী’। নাম থেকেই অনুমেয়, গল্পের প্রধান চরিত্রের নাম গোলাপী। আর এই দুর্ধর্ষ চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। যাকে একাধারে দুটি ভিন্ন চরিত্রে দেখা যাবে এই নাটকে।‘গোলাপী’র নায়ক বা ভিলেন চরিত্রে এই নাটকে দেখা যাবে তৌসিফ মাহবুবকে। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি বানিয়েছেন হিট ডিরেক্টর রুবেল হাসান। সিনেমাটোগ্রাফিতে আছেন রাজু রাজ।

সদ্য শুটিং শেষ হওয়া সিএমভির ব্যানারে নির্মিতব্য এই নাটকটি রয়েছে এখন সম্পাদনার টেবিলে। মুক্তি পাবে ঈদ উৎসবে।নাটকটি সম্পর্কে নির্মাতা রুবেল হাসান বেশ আশাবাদী। কারণ, চিত্রনাট্যের ‘গোলাপী’ চরিত্রটি যে কোনও অভিনেত্রীর জন্য বেশ চ্যালেঞ্জিং ছিলো। সেটি শতভাগ উতরে গেছেন তানজিন তিশা।

নির্মাতার মতে, ‘এই নাটকে যেমন বস্তির চালচিত্র তুলে ধরা হয়েছে। তেমনি পকেটমার থেকে গ্যাংস্টারদের রাজনীতিও তুলে ধরা হয়েছে। রয়েছে পুলিশি চমকও। এটি একটি অ্যাকশন থ্রিলার। সঙ্গে রোমান্টিক বিষয়টিও থাকছে। সবমিলিয়ে এই নাটকটি হতে যাচ্ছে আসছে ঈদের অন্যতম গল্প।’

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পুর মতে, ‘গোলাপী’ হচ্ছে সিনেমার আদলে নাটক। যা দেখলে দর্শকরা সিনেমার অনুভূতি পাবেন। আসছে ঈদ উৎসবে ‘গোলাপী’ মুক্তি পাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক