জগন্নাথপুর প্রেসক্লাবের সঙ্গে এমপি কয়ছর আহমেদের মতবিনিময়
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

জগন্নাথপুর প্রেসক্লাবের সঙ্গে এমপি কয়ছর আহমেদের মতবিনিময়

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৩/২০২৬ ০১:২০:১৩ অপরাহ্ন

জগন্নাথপুর প্রেসক্লাবের সঙ্গে এমপি কয়ছর আহমেদের মতবিনিময়


সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ)  রাত ১০টায় সংসদ সদস্যের নিজ বাসভবনে অনুষ্ঠিত এই সভার শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় সংসদ সদস্য কয়ছর আহমেদ সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং জাতির বিবেক। একটি উন্নত ও আদর্শ সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সমাজ ও রাষ্ট্রের যেকোনো অন্যায়, অবিচার এবং অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকরা সবসময় বলিষ্ঠ ও আপসহীন ভূমিকা পালন করে আসছেন। আমি বিশ্বাস করি, সাংবাদিকদের কলমের মাধ্যমেই এলাকার প্রকৃত উন্নয়নের চিত্র প্রতিফলিত হয়। তাই আপনাদের কলমকে হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ। সত্য প্রকাশে কোনো দ্বিধা রাখা যাবে না, তবে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই মিথ্যা বা ভিত্তিহীন সংবাদ প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না হয়। আপনাদের গঠনমূলক লেখনী জগন্নাথপুর ও শান্তিগঞ্জের সঠিক উন্নয়নে সহায়তা করবে।

সভায় জগন্নাথপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি তাজ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু জগন্নাথপুর উপজেলার সার্বিক চিত্র ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা তুলে ধরে বিস্তারিত বক্তব্য প্রদান করেন। তারা বলেন, জগন্নাথপুর একটি ঐতিহ্যবাহী অঞ্চল হওয়া সত্ত্বেও রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে এখনো নানা সীমাবদ্ধতা রয়ে গেছে। বিশেষ করে যাতায়াত ব্যবস্থা ও ড্রেনেজ ব্যবস্থার সংকট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এছাড়া খেলাধুলা ও বিনোদনের জন্য অবকাঠামোর প্রয়োজনীয়তা আছে।

তারা আরও উল্লেখ করেন যে, সাংবাদিকরা সবসময় জনগণের দাবি ও সমস্যার কথা তুলে ধরেন, তাই এলাকার টেকসই উন্নয়নে সংসদ সদস্যের সরাসরি হস্তক্ষেপ ও সহযোগিতা একান্ত কাম্য। প্রেসক্লাবের নেতৃবৃন্দ সংসদ সদস্যের উন্নয়নমূলক কাজে জগন্নাথপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামাল উদ্দিন বেলাল, আমিনুল হক সিপন, হিফজুর রহমান তালুকদার জিয়া, আমিনুর রহমান জিলু, রেজুওয়ান কোরেশী, আলী হোসেন খান, সুমিত রায় প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক