শ্রীমঙ্গলে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শ্রীমঙ্গলে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২/১১/২০২৩ ০৫:১৮:১৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ

শ্রীমঙ্গলে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যেও জয়যাত্রা ও যুব সমাবেশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা চৌমুহনী চত্তরে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুর রহমান শহিদেও সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, যুবলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক ছালিক আহমদ, যুবলীগ নেতা বদরুল আলম শিপলু ও যুবলীগ নেতা বেলাল আহমদ ও ইমাম হোসেন সোহেল প্রমূখ। পরে শহরে বের করা হয় একটি মোটরসাইকেল শোভাযাত্রা।

JA