জগন্নাথপুরে মাছ শিকারি পর্যটকের আকস্মিক মৃ*ত্যু
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মাছ শিকারি পর্যটকের আকস্মিক মৃ*ত্যু

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৩/২০২৬ ০৪:৪৭:১৯ অপরাহ্ন

জগন্নাথপুরে মাছ শিকারি পর্যটকের আকস্মিক মৃ*ত্যু

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শখের বশবর্তী হয়ে কুশিয়ারা নদীতে মাছ ধরতে এসে শাহিন মিয়া (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার রাতে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহিন মিয়া সিলেট সদর উপজেলার মোল্লার গাঁও ইউনিয়নের সদর কলা গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে। পেশায় তিনি একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (১ মার্চ)  বিকেলে শাহিন মিয়া তার ৫ বন্ধু ও আত্মীয় স্বজন সহ জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রাম সংলগ্ন কুশিয়ারা নদীতে পচার বর্শি দিয়ে মাছ ধরতে আসেন। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত তারা নদীতে মাছ শিকার করেন। মাছ ধরা শেষে রাত ৯টার দিকে তারা একটি সিএনজি চালিত অটোরিকশা (সিলেট থ-১১-৫৬৪৪) যোগে সিলেটের উদ্দেশ্যে রওনা হন।

পথিমধ্যে গন্ধবপুর গ্রামের পাশে পৌঁছালে শাহিন মিয়া হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এসময় তার সাথে থাকা সফরসঙ্গীরা তাকে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।

ঘটনার সময় শাহিন মিয়ার সাথে ছিলেন তার আত্মীয় ও বন্ধু সমসু মিয়া (৬২), কামরুল ইসলাম (৫৩), রাব্বি ফরাজী (৩২) এবং নুরুল আহমদ (৩৫)।
শখের বসে মাছ ধরতে এসে প্রিয়জনের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় এবং নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক