গোয়াইনঘাটে জিয়া সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি কাওছার এর ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

গোয়াইনঘাটে জিয়া সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি কাওছার এর ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫/০৩/২০২৬ ০৭:৩৫:৪১ অপরাহ্ন

গোয়াইনঘাটে জিয়া সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি কাওছার এর ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত

নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্যে জাফলং ইউনিয়নে জিয়া সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী আগামী ইউপি নির্বাচনে মধ্যে জাফলং ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুস্তাফিজুর রহমান কাওছার আহমদের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

রবিবার ১৫ মার্চ বাদ জোহর মধ্য জাফলং ইউনিয়নের পশ্চিম ইসলামপুরের ছিন্নমূল হতদরিদ্র অর্ধ শতাধিক পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী হিসাবে পল্ট্রি মোরগ বিতরণ করা হয়। মানবাধিকার সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এসব খাদ্যা সামগ্রী বিতরণ করা হয়।স্হানীয়রা বলেন,মানব সেবার উপরে আর কোন সেবা নেই,ছিন্নমূল সুবিধাবঞ্চিত মানুষের সেবায় কাওছার আহমদ সমাজের উজ্জ্বল দৃষ্টান্ত।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: