‘মানুষ বুঝে ভোট দেয়নি,এই মন্তব্যে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৮ AM

‘মানুষ বুঝে ভোট দেয়নি,এই মন্তব্যে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৩/২০২৬ ০৯:৪১:১৮ PM

‘মানুষ বুঝে ভোট দেয়নি,এই মন্তব্যে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর

সংগৃহীত


বিএনপি গণভোটের রায় মানে কি না, সেটি স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।আজ রোববার জাতীয় সংসদের অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিএনপিকে স্পষ্ট করতে হবে যে, তারা গণভোটের রায় মানে কি না। যদি গণভোটের রায়কে মেনে থাকে, তাহলে গণভোট কীসের ওপর হয়েছিল? গণভোট হয়েছিল জুলাই সনদের আদেশের ওপর। সেখানে ৬৮% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে।’

তিনি বলেন, ‘জনাব সালাউদ্দিন সাহেব মানুষের এই ম্যান্ডেটকে মক (উপহাস) করেছেন। উনি এটাকে নিয়ে প্রহসন করেছেন। উনি বলেছেন, যারা হ্যাঁ বা না ভোট দিয়েছে, তারা আসলে পড়ে দিয়েছে কি না, এটা নিয়ে উনি সংশয় প্রকাশ করেছেন। অর্থাৎ উনি মানুষের রাজনৈতিক বোধ নিয়ে এখানে প্রহসন করেছেন। ৬৮% মানুষ যে ভোট দিয়েছেন, উনি প্রশ্ন তুলেছেন, তারা বুঝে দিয়েছে কি না।’

জৈন্তাবার্তা/সুলতানা