স্কুল ভর্তি ব্যবস্থায় বড় পরিবর্তন, বাতিল হচ্ছে লটারি পদ্ধতি
শনিবার, ০২ মে ২০২৬, ১১:২০ PM

প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি

স্কুল ভর্তি ব্যবস্থায় বড় পরিবর্তন, বাতিল হচ্ছে লটারি পদ্ধতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৩/২০২৬ ১২:৩৯:০৯ AM

স্কুল ভর্তি ব্যবস্থায় বড় পরিবর্তন, বাতিল হচ্ছে লটারি পদ্ধতি

ছবি:সংগৃহীত


বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য চালু থাকা লটারি পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী শিক্ষাবর্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এএনএম এহসানুল হক মিলন এ ঘোষণা দেন। তিনি জানান, বিদ্যমান লটারি পদ্ধতির পরিবর্তে নতুন ভর্তি প্রক্রিয়া চালু করা হবে, যেখানে প্রয়োজন হলে ভর্তি পরীক্ষার ব্যবস্থা রাখা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, লটারি পদ্ধতিতে শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন করা সম্ভব হয় না। এ কারণে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে এই পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি লটারির মাধ্যমে করা হয়। ২০২১ সালে করোনা মহামারির সময় থেকে এই পদ্ধতি চালু করা হয়েছিল এবং পরে তা অব্যাহত থাকে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ভর্তি নীতিমালা প্রণয়ন করে তা আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর করা হবে। তবে প্রাথমিক স্তরের ছোট শিক্ষার্থীদের জন্য খুব কঠিন পরীক্ষা নেওয়া হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী।

এ সিদ্ধান্তের ফলে বহু বছর পর আবারও বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তন আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ