সিলেট কল্যাণ সংস্থার উদ্যোগে অ*সহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

সিলেট কল্যাণ সংস্থার উদ্যোগে অ*সহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৩/২০২৬ ০৩:৫৬:১৪ অপরাহ্ন

সিলেট কল্যাণ সংস্থার উদ্যোগে অ*সহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

ছবি:সংগৃহীত


বৃহত্তর সিলেটের অরাজনৈতিক ও কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ১১তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫০ জন অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (১৮ মার্চ) বিকেল ২টায় সিকসের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের পরিবর্তে এ মানবিক উদ্যোগ গ্রহণ করে সংগঠনগুলো।

সভায় বক্তারা সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা অবৈধ দখলের বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানান। তারা বলেন, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। ৪২টি ওয়ার্ডের নাগরিকদের চলাচলের অধিকার ক্ষুণ্ন করে ফুটপাত ও রাস্তা দখল করে কোনো ধরনের দালালি, চাঁদাবাজি বা ভাঁওতাবাজি মেনে নেওয়া হবে না।

বক্তারা আরও বলেন, এর আগে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে মহানগরীর ফুটপাত, রাস্তা এবং ক্বীনব্রিজ দখলমুক্ত করা হয়েছিল। তবে বর্তমানে কিছু চিহ্নিত চাঁদাবাজ ও অর্থলোভী মহলের ইন্ধনে আবারও এসব স্থান দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ ওঠেছে।

তাদের ভাষ্য, প্রশাসনের চলমান তৎপরতাকে উপেক্ষা করে কারা সড়ক দখল করে আন্দোলনের সুযোগ দিচ্ছে, তা খুঁজে বের করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় মহানগরবাসী আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে। সভা থেকে স্পষ্টভাবে বলা হয়, কোনোভাবেই ফুটপাত ও রাস্তা নিয়ে ‘ছিনিমিনি খেলা’ চলতে দেওয়া হবে না।

সভা থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট মহানগর, জেলা, বিভাগসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে ঈদের শুভেচ্ছা জানানো হয়।

জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ যুব সংগঠক এবং সংগঠনগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের সহ-সাধারণ সম্পাদক বিজিত চন্দ। পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার।

এছাড়া বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জালাল উদ্দিন, সহ-অর্থ সম্পাদক পিযূষ মোদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাহেদ আহমদ শান্ত, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন আহমদ, সহ-আন্তর্জাতিক সম্পাদক মো. জহিরুল হক জাকির, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দীপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শংকর বিশ্বাস, সিলেট মহানগর কমিটির সদস্য মো. জুয়েল মিয়া, সমাজসচেতন নাগরিক জাহিদ আহমদ এবং শিশু প্রতিনিধি ফয়েজ হাসান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: