যে কারণে সিলেটের ছাত্রদল নেতা বহিষ্কার
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

যে কারণে সিলেটের ছাত্রদল নেতা বহিষ্কার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৩/২০২৬ ০৯:১২:০১ অপরাহ্ন

যে কারণে সিলেটের ছাত্রদল নেতা বহিষ্কার

সংগৃহিত


দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় সিলেট মহানগর ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান এই বহিষ্কারাদেশে অনুমোদন করেছেন বলে নিশ্চিত করেন মহানগর ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক খায়রুল হুদা আকিব।

বহিষ্কারাদেশে জানা যায়, নগরীর ১০ নং ওয়ার্ডের ছাত্রদলের আহ্বায়ক সুহেল আহমদ এর দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণাদির ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।সেই সাথে সুহেল আহমদের সাথে দলের কোন ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেয়া হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: