বিয়ের খবর ছড়াতেই ক্ষোভ অনুশকার!
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

বিয়ের খবর ছড়াতেই ক্ষোভ অনুশকার!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৩/২০২৬ ১০:১২:০৩ অপরাহ্ন

বিয়ের খবর ছড়াতেই ক্ষোভ অনুশকার!

সংগৃহিত


‘বাহুবলী’ খ্যাত ভারতের দক্ষিণী অভিনেত্রী আনুশকা শেঠি। সম্প্রতি খবর ছড়ায় বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী।বেশ কয়েক বছর আগে নায়ক প্রভাসের সঙ্গে আনুশকার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এমনকি, দু’জনের বিয়ের কথাও শোনা গিয়েছিল।

কিন্তু এবার শোনা যাচ্ছে, এক ব্যবসায়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী। আর এই খবর ছড়িয়ে পড়তেই মুখ খুলেছেন অনশকার সহযোগী দল।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে অনুশকার বিয়ের খবর ছড়ায়। শোনা যায়, পাত্র ও পাত্রী দুই পরিবারের ঘনিষ্ঠতা অনেক বছরের। দুই পক্ষ এক হয়ে বন্ধুত্বকে আত্মীয়তার রূপ দিতে চলেছে। আর তাতে নাকি আপত্তি জানাননি অনুশকা। কারণ, তার প্রকৃত প্রেম নাকি এই ব্যবসায়ীর সঙ্গেই!

অনুশকার সহযোগী দল এ প্রসঙ্গে বলেছে, কারও ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনাম তৈরি করার আগে অন্তত একটা আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করুন। জল্পনা ওপর বিশ্বাস করে এমন খবর লেখা মোটেই ঠিক নয়, এমনই বক্তব্য অনুশকার পক্ষ থেকে।

তারা বিবৃতিতে আরও লেখে, সঠিক তথ্য ও গুজবের মধ্যে তফাৎ রয়েছে। সেই তফাৎ এখন সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়।

অনুশকার বয়স নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তার সহযোগী দল। তাদের পক্ষ থেকে লেখা হয়, বারবার ওর বয়স ৪৪ বছরটাকে বড় করে দেখানো হচ্ছে। বারবার বয়স উল্লেখ করে কী বোঝাতে চাওয়া হচ্ছে? যেন ৪৪ বছর বয়সে বিয়ে করা কোনও বিতর্কিত বিষয়।

বয়স যদি এত বড় বিষয়ই হয়ে থাকে, তা হলে পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে চুপ থাকেন কেন? মহিলাদের ক্ষেত্রে আপনাদের বিচার সব সময়ে ভিন্ন কেন?

এখানেই শেষ নয়, ক্ষোভ প্রকাশ করে তারা লিখেছে, বিয়ে খুবই ব্যক্তিগত একটা বিষয়। কিছু গণ্ডি আপনারা মেনে চলুন, এমন তথ্য ছড়ানোর আগে। সবচেয়ে বড় কথা পুরুষ অভিনেতাদের যে সম্মান দেন, সেটাই মহিলাদেরও দিন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক