সুরক্ষা বঞ্চিত মেয়েদের জন্য ইফতার
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

সুরক্ষা বঞ্চিত মেয়েদের জন্য ইফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৩/২০২৬ ১২:০৮:০০ পূর্বাহ্ন

সুরক্ষা বঞ্চিত মেয়েদের জন্য ইফতার

ছবি:সংগৃহীত


সিলেটের খাদিম সুরমাগেইটস্থ সুরক্ষা বঞ্চিত মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের নিবাসী মেয়ে ও স্টাফদের নিয়ে কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজের বি.এড ১৯৯১-৯২ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ), ২৮ রমজানে কেন্দ্রের অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কেন্দ্রের কৃষি ট্রেডের প্রশিক্ষক মো. দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক, সমাজকর্মী ও সংগঠক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক, বিশ্বনাথ একলিমিয়া হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফখর উদ্দিন, অবসরপ্রাপ্ত নাজির ও সমাজকর্মী নুরুল ইসলাম লেচু এবং সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মো. রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, খাদিমের সুরক্ষা বঞ্চিত মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের অনুমোদিত ১৬টি পদের মধ্যে ১০টি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় নিবাসী মেয়েরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই দ্রুত শূন্য পদগুলোতে নিয়োগ দিয়ে তাদের যথাযথ সেবা নিশ্চিত করার দাবি জানান তারা।

এছাড়া নিবাসী মেয়েদের জীবনমান উন্নয়নে সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। বিশেষ করে কেন্দ্রের অসহায় মেয়েদের জন্য ঈদবস্ত্র, ঈদের দিনে উন্নত খাবারের ব্যবস্থা এবং ঈদুল আজহার সময় কোরবানির পশুর গোশত দেওয়ার মাধ্যমে তাদের ঈদের আনন্দ বাড়িয়ে তোলার জন্য সমাজের সামর্থ্যবান ও সমাজসেবীদের প্রতি আহ্বান জানানো হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: