বারকি শ্রমিকদের পাশে দাঁড়ালেন মোস্তাফিজুর রহমান কাওছার
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

ঈদ উপহার

বারকি শ্রমিকদের পাশে দাঁড়ালেন মোস্তাফিজুর রহমান কাওছার

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০/০৩/২০২৬ ০৮:৫৭:৫২ অপরাহ্ন

বারকি শ্রমিকদের পাশে দাঁড়ালেন মোস্তাফিজুর রহমান কাওছার

সংগৃহিত


আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র, দুস্থ ও অসহায় বারকি শ্রমিক মানুষের পাশে দাঁড়িয়েছেন গোয়াইনঘাট উপজেলা জিয়া সংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মুস্তাফিজুর রহমান কাওছার।

উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে ব্যক্তিগত উদ্যোগে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে, যা সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সাহায্য করছে।

শুক্রবার ২০ মার্চ বাদ জুম্মা রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেট জেলা মানবাধিকার সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে শতাধিক বারকি শ্রমিক পরিবারের মাঝে এসব খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিয়াজ মোর্শেদ। সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোস্তফা মিয়া।

মধ্যে জাফলং ইউপি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ সানির সঞ্চালনায়

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক কামাল ইউ আহমদ।উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম,

আলীরগাঁও কলেজের প্রভাষক জাহেদ আহমদ,বারকি শ্রমিক সভাপতি লোকমান আহমদ, কোষাধক্ষ মাওলানা ইব্রাহিম,উপজেলা পেশাজীবী পরিষদের সদস্য সচিব বিলাল আহমদ ও তাঁতী দলের নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ডে/ঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় জোর দিলেন সিসিক প্রশাসক
হবিগঞ্জ সীমান্তে ৪৫ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কুলাউড়ায় অ/বৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জ/রিমানা
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার