সিলেটে ঈদের জামাতে মুসল্লিদের ঢল, দেশ-জাতির কল্যাণ কামনা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

সিলেটে ঈদের জামাতে মুসল্লিদের ঢল, দেশ-জাতির কল্যাণ কামনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/০৩/২০২৬ ১২:২৯:৩২ অপরাহ্ন

সিলেটে ঈদের জামাতে মুসল্লিদের ঢল, দেশ-জাতির কল্যাণ কামনা

ছবি : সংগৃহীত


সিলেট মহানগরীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। শনিবার সকাল সাড়ে ৮টায় শুরু হয় এই ঈদের জামাত।

প্রতিবারের মতো এবারের ঈদেও শাহী ঈদগাহে মুসল্লিদের ঢল নেমেছিল। নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ময়দানে জায়গা না পেয়ে হাজারও মানুষ নামাজ আদায় করেছেন আশপাশের সড়কে।

শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন শিল্প, বাণিজ্য ও বস্ত্রমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম। এছাড়া বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে নামাজ আদায় করেন।

এদিকে, হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে সকাল সাড়ে ৮টায় ও হযরত শাহপরাণ (রহ.) দরগাহ মসজিদে সকাল ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল  ৯টায় অনুষ্ঠিত হয়।

সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ডে/ঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় জোর দিলেন সিসিক প্রশাসক
হবিগঞ্জ সীমান্তে ৪৫ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কুলাউড়ায় অ/বৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জ/রিমানা
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার