জৈন্তাপুরে পাসপোর্টবিহীন ৪ শিশুসহ ১৮ জন আ*টক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

জৈন্তাপুরে পাসপোর্টবিহীন ৪ শিশুসহ ১৮ জন আ*টক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৩/২০২৬ ১২:৩৮:৫৪ অপরাহ্ন

জৈন্তাপুরে পাসপোর্টবিহীন ৪ শিশুসহ ১৮ জন আ*টক


সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে পাসপোর্টবিহীনভাবে দেশে প্রবেশের সময় ১৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৪ জন শিশু রয়েছে।

রবিবার (২২ মার্চ) ভোর ৪টা ২০ মিনিটে জৈন্তাপুর থানাধীন ডিবির হাওর সীমান্ত এলাকা দিয়ে তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। পরে কদমখাল এলাকায় এসে পৌঁছালে জৈন্তাপুর মডেল থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের আটক করে। 

আটককৃতরা হলেন- মিজানুর মল্লিক (৩৫), রেশমা বেগম (২৮), গোলাম রাব্বী (১১), মো. কাউসার গাজী (৪০), মো. আল আমিন গাজী (৩০), ইমরান খাঁ (২৫), মঞ্জুরা বেগম (৫০), আছমা বেগম (২১),  হালিম খাঁ (৩৮), নাজমা বেগম (৩৫), রাশিদুল (৫), লিমা খাঁ (১৫), আব্দুল জয়নাল খাঁ (১৪), মো. রবিউল ইসলাম (২৫), মুসকান বেগম (২২), মো. রুবেল হোসেন (২৬), মুক্তা বেগম (২২) ও পারভিন আক্তার (৪৫)।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুটি লেগুনার চালক ইকবাল হোসেন (২৪) এবং রুস্তুম আলীকে (৩৩) আটক করা হয়েছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ডে/ঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় জোর দিলেন সিসিক প্রশাসক
হবিগঞ্জ সীমান্তে ৪৫ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কুলাউড়ায় অ/বৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জ/রিমানা
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার