পরিবারের সঙ্গে ঈদ নয়, জনগণের সেবায় ব্যস্ত ট্রাফিক পুলিশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

পরিবারের সঙ্গে ঈদ নয়, জনগণের সেবায় ব্যস্ত ট্রাফিক পুলিশ

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৩/২০২৬ ০৮:৫৩:৩৭ অপরাহ্ন

পরিবারের সঙ্গে ঈদ নয়, জনগণের সেবায় ব্যস্ত ট্রাফিক পুলিশ

সংগৃহিত


পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই আনন্দঘন দিনটি সাধারণত সবাই পরিবার-পরিজনের সঙ্গে কাটাতে চান। তবে ব্যতিক্রম ট্রাফিক পুলিশের সদস্যরা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি না করে তারা রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে তাদের প্রিয়জনদের কাছে পৌঁছাতে পারেন। 

ঈদের দিন ও পরদিন ভোর থেকেই সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পায়। এ সময় যানজট নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যান। রোদ-বৃষ্টি কিংবা ক্লান্তি উপেক্ষা করে তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। 

অনেক ট্রাফিক পুলিশ সদস্য জানিয়েছেন, ঈদের দিনে পরিবারকে সময় দিতে না পারার কষ্ট থাকলেও মানুষের সেবা করতে পারাটাই তাদের কাছে বড় তৃপ্তির বিষয়। তাদের এই ত্যাগের কারণেই লাখো মানুষ স্বস্তিতে ও নিরাপদে যাতায়াত করতে পারছেন।

এদিকে জনসাধারণও ট্রাফিক পুলিশের এই আত্মত্যাগকে সম্মানের চোখে দেখছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও সুন্দর ঈদ উদযাপনের প্রত্যাশা সবার। 

জানা যায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় ঈদের দিনও ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। ব্যস্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 



জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ডে/ঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় জোর দিলেন সিসিক প্রশাসক
হবিগঞ্জ সীমান্তে ৪৫ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কুলাউড়ায় অ/বৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জ/রিমানা
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার