গোয়াইনঘাটে ট্রাকের বালুর নিচে ৭৬ বস্তা ভারতীয় জিরা ট্রাকসহ আটক ১
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

গোয়াইনঘাটে ট্রাকের বালুর নিচে ৭৬ বস্তা ভারতীয় জিরা ট্রাকসহ আটক ১

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৪/০৩/২০২৬ ০৫:২৯:২৪ অপরাহ্ন

গোয়াইনঘাটে ট্রাকের বালুর নিচে ৭৬ বস্তা ভারতীয় জিরা ট্রাকসহ আটক ১

নিজস্ব


নঘাটে বালু ভর্তি ট্রাকের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে সাত ঘটিকায় উপজেলার বঙ্গবীর চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে জিরার বস্তাসহ ট্রাকটি জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত অভিযোগে ট্রাকের চালক জাকারিয়া হোসেনকে (৩৪) আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত জিরার মোট পরিমাণ ৭৬ বস্তা (ব্র্যান্ড: কেএস গোল্ড), যার আনুমানিক বাজার মূল্য ১১ লক্ষ ৪০ হাজার টাকা।অভিযান সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে নামে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ১নং রুস্তমপুর ইউনিয়নের বঙ্গবীর চেকপোস্ট রোডে জনৈক ইসমাইলের দোকানের সামনে একটি বালু ভর্তি ড্রাম ট্রাককে (ঢাকা মেট্রো ট ২৪-১৪৯২) থামানো হয়। আপাতদৃষ্টিতে ট্রাকটি বালু ভর্তি মনে হলেও তল্লাশির একপর্যায়ে বালুর স্তরের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা জিরার বস্তাগুলো পাওয়া যায়।

আটক জাকারিয়া হোসেন গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের ঘোরাগ্রামের চমক আলীর ছেলে। অভিযানে এএসআই আলী আহম্মদ, এএসআই মনির হোসাইনসহ অন্য সদস্যরা অংশ নেন।

অভিযানের নেতৃত্বদানকারী এসআই আনোয়ার হোসেন জানান, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা বঙ্গবীর এলাকায় অবস্থান নিয়েছিলাম। একটি বালু ভর্তি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। পরে বালুর নিচ থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"


গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, "সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। চোরাকারবারিরা নতুন নতুন কৌশল অবলম্বন করলেও পুলিশ সতর্ক রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই চক্রের পেছনের ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।"

উদ্ধারকৃত মালামাল ও ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

ডে/ঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় জোর দিলেন সিসিক প্রশাসক
হবিগঞ্জ সীমান্তে ৪৫ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কুলাউড়ায় অ/বৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জ/রিমানা
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার