গোয়াইনঘাটে বিরোধ পূর্ন যাতায়াতের রাস্তা সালুটিকর পুলিশের সরেজমিন পরিদর্শন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

গোয়াইনঘাটে বিরোধ পূর্ন যাতায়াতের রাস্তা সালুটিকর পুলিশের সরেজমিন পরিদর্শন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৭/০৩/২০২৬ ০৬:৫৭:৪৪ অপরাহ্ন

গোয়াইনঘাটে বিরোধ পূর্ন যাতায়াতের রাস্তা সালুটিকর পুলিশের সরেজমিন পরিদর্শন

নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নন্দিরগাঁও ৬ নং ওয়ার্ড মাঝপাড়ায় ইয়াসিন আলী ও ফয়েজ আহমদের মধ্যে যাতায়াতের রাস্তার বিরোধ নিয়ে সৃষ্ট সমস্যা নিরসনে নন্দিরগাঁও গ্রামের বাসিন্দা ইয়াসিন আলীর অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শন করেছেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দিদারুল আলম-সহ সঙ্গীয় ফোর্স। শুক্রবার ২৭ মার্চ বাদ জুম্মা তিনি সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন,আইনের শাসন ও গ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সরেজমিন পরিদর্শন করে স্থানীয়ভাবে সমঝোতার জন্য প্রাথমিক আলোচনা হয়েছে। কোনভাবেই সমাজের শান্তি নষ্ট হোক এটা আমাদের কারো কাম্য নয়। তিনি আশা প্রকাশ করেন,বিষয়টি নিষ্পত্তির জন্য উভয়পক্ষ নননীয় মনোভাব দেখাবে। ভুক্তভোগী ইয়াসিন আলী বলেন,আমাকে ও পরিবারের লোকজনকে দীর্ঘদিন থেকে ভয় ভীতি দেখিয়ে মামলা করে হয়রানি করছেন বিবাদী ফয়েজ আহমদ।আমি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রবাসে থাকি যা রোজগার করি আমার মামলার মধ্যে চলে যায়।তিনি গ্রামবাসী ও আইন প্রশাসনের কাছে সুষ্ঠুভাবে ন্যায় বিচার দাবি করেন। পরিদর্শনে উপস্থিত ছিলেন,বর্তমান মেম্বার আজির উদ্দিন, সাবেক মেম্বার আব্দুল্লাহ ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জ সীমান্তে ৪৫ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কুলাউড়ায় অ/বৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জ/রিমানা
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩